স্থানীয় সংবাদ

খুলনার নির্বাচনী জনসভায় শিবিরের কেন্দ্রীয় সভাপতির শুভাগমন উপলক্ষে মহানগর শিবিরের স্বাগত মিছিল

স্টাফ রিপোর্টার ঃ খুলনার নির্বাচনী জনসভায় কেন্দ্রীয় ছাত্রশিবির সভাপতি, খুলনার কৃতি সন্তান নুরুল ইসলামের শুভাগমন উপলক্ষে স্বাগত মিছিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, খুলনা মহানগর শাখা। সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা ৬.১৫ মিনিটে নগরীর বাবরি চত্বর (শিববাড়ি মোড়) থেকে স্বাগত মিছিলটি শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ময়লাপোতা মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়।
ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও খুলনা মহানগর সভাপতি আরাফাত হোসেন মিলন বলেন, “ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ও খুলনার কৃতি সন্তান নুরুল ইসলাম খুলনার সার্কিট হাউস ময়দানে নির্বাচনী জনসভায় যোগদানের উদ্দেশ্যে আগামীকাল (২৭ জানুয়ারি) খুলনায় আসছেন। কেন্দ্রীয় সভাপতির এ শুভাগমনকে স্বাগত জানাতে সর্বস্তরের জনশক্তি এ মিছিলে উপস্থিত হয়েছে। ২৭ জানুয়ারি নির্বাচনী জনসভায় কেন্দ্রীয় সভাপতি বক্তব্য রাখবেন এবং জনসভা শেষ করেই ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।”
মহানগর সভাপতি আরাফাত হোসেন মিলনের নেতৃত্বে এবং মহানগর সেক্রেটারি রাকিব হাসানের পরিচালনায় স্বাগত মিছিলে উপস্থিত ছিলেন মহানগর দপ্তর সম্পাদক ইসরাফিল হোসেন, সাহিত্য সম্পাদক আহমেদ সালেহীন, প্রচার সম্পাদক এস এম বেলাল হোসেন, এইচআরডি সম্পাদক কামরুল হাসান, প্রকাশনা সম্পাদক আব্দুর রশিদ, ছাত্র অধিকার সম্পাদক ইমরানুল হক, পাঠাগার সম্পাদক সেলিম হোসেন, ছাত্রকল্যাণ সম্পাদক গোলাম মুয়িজ্জু, মাদরাসা সম্পাদক হাফেজ মুজাহিদুল হক, বিজ্ঞান সম্পাদক জে আই সাবিত, স্কুল সম্পাদক আদনান মল্লিক যুবরাজ, গবেষণা সম্পাদক ফারহান তূর্য, ক্রীড়া সম্পাদক সুলাইমান আবিদ, সমাজসেবা সম্পাদক হাফেজ নাঈম হোসাইন, বিএল কলেজ সভাপতি হযরত আলী, কমার্স কলেজ সভাপতি তারেক রহমান, মহসীন কলেজ সভাপতি মুহতারম বিল্লাহ, সুন্দরবন কলেজ সভাপতি ইমরান খান, সিটি কলেজ সভাপতি মিলন হোসাইন, সদর উত্তর থানা সভাপতি এহসানুল মাহবুব সাকিব, সদর দক্ষিণ থানা সভাপতি জোবায়ের আল মাহমুদ, সোনাডাঙ্গা উত্তর থানা সভাপতি নাইমুল ইসলাম, সোনাডাঙ্গা দক্ষিণ থানা সভাপতি মহিউদ্দিন মাহমুদ, খালিশপুর পূর্ব থানা সভাপতি মেসবাহ উদ্দিন, খালিশপুর পশ্চিম থানা সভাপতি আলামিন হোসেন, দৌলতপুর উত্তর থানা সভাপতি লিমন ইসলাম, দৌলতপুর দক্ষিণ থানা সভাপতি মাহী চৌধুরী প্রমুখ।
কেন্দ্রীয় সভাপতিকে স্বাগত জানাতে আয়োজিত এ মিছিলে ছাত্রশিবির খুলনা মহানগরের বিভিন্ন স্তরের দায়িত্বশীল, সকল ক্যাম্পাস ও থানাসমূহের জনশক্তিরা অংশগ্রহণ করে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button