স্থানীয় সংবাদ

জনগণের অধিকার প্রতিষ্ঠা ও এলাকার সার্বিক উন্নয়নে জামায়াতে ইসলামীর বিকল্প নেই —-মাওলানা আবুল কালাম আজাদ

কয়রা (খুলনা) প্রতিনিধি ঃ খুলনা-৬ আসনে (কয়রা-পাইকগাছা) জামায়াত মনোনীত এবং ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ পাইকগাছা উপজেলার রাড়ুলী ইউনিয়নের বোয়ালিয়া আদর্শ গ্রামে নির্বাচনী গণসংযোগ করেছেন। গণসংযোগকালে তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী মূল্যবোধভিত্তিক নেতৃত্ব ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন। এ সময় তিনি বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও এলাকার সার্বিক উন্নয়নে জামায়াতে ইসলামীর বিকল্প নেই। দেশ ও জাতির কল্যাণে যোগ্য ও সৎ নেতৃত্ব নির্বাচনের আহ্বান জানান তিনি। সোমবার (২৬ জানুয়ারি) দিনব্যাপী খুলনা-৬ আসনের পাইকগাছা উপজেলার রাড়ুলী ইউনিয়নের বোয়ালিয়া আদর্শ গ্রামে নির্বাচনী গণসংযোগকালে তিনি এ সব কথা বলেন।
এ সময় তার সঙ্গে ইসলামী ছাত্রশিবির খুলনা জেলা দক্ষিণের সভাপতি আবু জার গিফারী, রাড়ুলী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর হাফেজ তৌহিদুজ্জামান নূর, নায়েবে আমীর মাওলানা নুরুল ইসলাম, ইউনিয়ন সেক্রেটারি মাওলানা নজরুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের বায়তুলমাল সেক্রেটারি আকবর হোসেন, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি এস কে মহিববুল্লাহ, ইউনিয়ন সহকারী সেক্রেটারি ডা. সাইফুল ইসলাম, বায়তুলমাল সেক্রেটারি মাওলানা শফিকুল ইসলাম, পাইকগাছা উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন, ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল মোমিন মোড়ল, ইউনিয়ন যুব বিভাগের সাবেক সভাপতি শেখ ফজলুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গণসংযোগে অংশগ্রহণ করেন এবং প্রার্থীর বক্তব্য মনোযোগ সহকারে শোনেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button