স্থানীয় সংবাদ

ফুলতলায় ভ্রাম্যমান আদালতের অভিযানে অপদ্রব্য পুশকৃত গলদা চিংড়ি জব্দ : জরিমানা

ফুলতলা প্রতিনিধি ঃ
ভ্রাম্যমান আদালত বৃহস্পতিবার বিকালে ফুলতলার গাড়াখোলা মাছ বাজারে অভিযান চালিয়ে অপদ্রব্য পুশকৃত সাড়ে ৩৮ কেজি গলদা চিংড়ি এবং ৪ কেজি জেলি জব্দ করেন। এ সময় ভেজাল চিংড়ি ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ফুলতলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তৌহিদ রেজার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত বৃহস্পতিবার বিকালে গাড়াখোলার মাছ বাজারের ইয়াছিন সরদার (৪৫) এর মৎস্য আড়তে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় অপদ্রব্য পুশকৃত সাড়ে ৩৮ কেজি গলদা চিংড়ি এবং ৪ কেজি জেলিসহ কর্মচারী লিটন আকুঞ্জী (৫২) কে হাতে নাতে আটক করা হলেও মালিক সুচতুর ইয়াছিন কৌশলে পালিয়ে যায়। সে বানিয়াপুকুর গ্রামের মৃতঃ নিজাম উদ্দিন সরদারের পুত্র। পরে পেট্রোল ঢেলে অপদ্রব্য পুশকৃত চিংড়ি মাছ পুড়িয়ে গর্তে ফেলে মাটি চাপা দেয়া হয়। এদিকে ওই চিংড়ি মাছের আড়তকে ২০ হাজার টাকা জরিমানা ধার্য এবং আদায় করা হয়। ভ্রাম্যমান আদালতকে ফুলতলা থানার এসআই শফিউজ্জামান সহযোগিতা করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button