স্থানীয় সংবাদ

শরীর সুস্থ রাখতে লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চা উচিত

সরকারি দৌলতপুর মুহসিন স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তারা

স্টাফ রিপোর্টার : ‘শরীর সুস্থ রাখতে লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চা উচিত’। কারন, সুশৃঙ্খল জীবন গঠনে খেলাধূলা ও শরীর চর্চা অত্যন্ত গুরুত্ব বহন করে থাকে। খেলাধূলা একদিকে যেমন শারিরীক সক্ষমতা বৃদ্ধি ও মেধাবিকাশে সহায়তা করে, অন্যদিকে আত্মবিশ্বাসী ও নেতৃত্বের গুনাবলী সৃষ্টিসহ ভ্রাতৃত্ববোধ সৃষ্টিতে বিশেষ ভূমিকা রাখে- বৃহস্পতিবার সকালে নগরীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি দৌলতপুর মুহসিন মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর এর পরিচালক প্রফেসর ড. মো. আনিস-আর-রেজা এসব কথা বলেছেন। শিক্ষার্থীদের উৎসবের সার্বিক বিষয়ে তিনি তার বক্তৃতায় আরো বলেন, প্রত্যেক দেশেরই একটা নিজস্ব ইতিহাস ও সংস্কৃতি আছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম জোয়ার্দ্দারের সভাপতিত্বে সহকারি শিক্ষক ফিরোজা খানমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক খুলনা অঞ্চল খুলনার উপ-পরিচালক মোঃ কামরুজ্জামান, খুলনা জেলা শিক্ষা অফিসার এস, এম ছায়েদুর রহমান, খানজাহান আলী থানা মাধ্যমিক শিক্ষা অফিসার মোছা. রুমানাই ইয়াসমিন।এসময় আরো উপস্থিত ছিলেন বালিকা বিদ্যালিয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, রবিউল ইসলাম, মোহাম্মদ জাহিদুজ্জামান, দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার স্টাফ রিপোর্টার হাসান চৌধুরী, সুজন মহানগর কমিটির সদস্য খলিলুর রহমান সুমন, সাংবাদিক মোঃ আশিকুর রহমান, সিনিয়র সহকারি শিক্ষক কানাইলাল বসাক, উম্মে হাসরাত শারমিনা আক্তার, শাহনাজ মাহমুদ, আশীষ কুমার সরকার, মো. আনোয়ার হোসেন, মো. মাসুম বিল্লাহ, রীতেশ রঞ্জন বিশ্বাস, অর্ধেন্দুশেখর মন্ডল, জিনিয়া শারমিন, মৃত্যুঞ্জয় ঘোষ, স্বপন কুমার মন্ডল, মাহিন উদ্দীন মাহিন, আব্দুল মজিদ সহ অভিভাবকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ। ক্রীড়া পরিচালনার দায়িত্বে ছিলেন মোস্তফা ফিরোজ আহমেদ। অনুষ্ঠান শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। অতিথিরা তাদের বক্তৃতায় স্কুলের প্রধান শিক্ষকের ইতিবাচক ও গোছালো কর্মকান্ডে ভূয়সী প্রশংসা করেন। তারা স্কুুলের সমস্যা ধারাবাহিকভাবে সমাধানের আশ্বাস দেন। স্কুলে বর্তমানে ৫২০ জন শিক্ষার্থী রয়েছে। একই সাথে স্কুলে দু’ শিফট চালুর ব্যাপারে আশ্বাস দেন অতিথিরা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button