স্থানীয় সংবাদ

পাইকগাছা সোলাদানায় ধানের শীষ প্রতীকের বিশাল নির্বাচনী জনসভায় মনিরুল হাসান বাপ্পী

# নির্বাচিত হলে উপকূলীয় জনপদ আর অবহেলিত থাকবে না #

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নবাসীর আয়োজিত প্রথম নির্বাচনি জনসভাকে ঘিরে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে খ- খ- মিছিল নিয়ে জনসাধারণ জনসভাস্থলে যোগ দেয়ায় কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে। বিশাল নির্বাচনী জনসভায় খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পী বলেন, যারা দেশের স্বাধীনতা চাইনি, তারা এখন এমপি মন্ত্রী হওয়ার জন্য ধর্মকে অপব্যবহার করছে। ১২ ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাধ্যমে এদের কে প্রত্যাখ্যান করতে হবে।

তিনি অ বলেন, নির্বাচনী এলাকা পাইকগাছা কয়রার জনপদ দীর্ঘ সময় অবহেলিত রয়েছে। এর আগে যারা এই এলাকার এমপি হয়েছে তারা এলাকার মানুষের সাথে প্রতারণা করেছে। তারা শুধু নিজেদের ভাগ্যের পরিবর্তন করেছে, আর উন্নয়ন বঞ্চিত করে এ অঞ্চলের জনসাধারণ কে চরমভাবে ঠকিয়েছে।

আগামীতে এই জনপদে ভোট নিয়ে আর কেউ প্রতারণা করতে পারবে না উল্লেখ করে তিনি বলেন, আমি নির্বাচিত হলে উপকূলীয় এ জনপদ আর অবহেলিত থাকবে না। টেকসই বেড়িবাঁধ নির্মাণ, যোগাযোগ ব্যবস্থা সহ এলাকার সকল ক্ষেত্রে উন্নয়ন করা হবে। খাল খনন এবং অবমুক্ত করে কৃষি ও মৎস্য সম্পদের বিপ্লব ঘটানো হবে।

৩০ জানুয়ারী (শুক্রবার) বিকেল ৪টায় পাইকগাছার সোলাদান ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমিনুর রহমান সরদারের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব যজ্ঞেশ্বর সানা কার্ত্তিক এবং একরামুল হক এর সঞ্চালনায় ইউনিয়নবাসী আয়োজিত ধানের শীষ প্রতীকের বিশাল নির্বাচনী জনসভা সোলাদানা বাজার চত্বরে অনুষ্ঠিত হয়।

তিনি আরো বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ১৭ বছর পর জিয়ারুপে নতুন বেশে এসেছে দেশকে নতুনভাবে গড়ার জন্য। বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে তারেক রহমানের নেতৃত্বে এই দেশের মানুষের কোন অভাব থাকবে না। দেশের সকল মানুষ কে উন্নয়নের আওতায় আনা হবে। পর্যায়ক্রমে প্রায় ৪ কোটি মানুষ কে ফ্যামিলি, কৃষি ও স্বাস্থ্য কার্ড প্রদান করা হবে। ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। বিএনপির এসব উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য আপনারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাকে আপনাদের ভাগ্যের সুযোগ দিন।

অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ তৈয়েবুর রহমান, পাইকগাছা উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ, সাবেক সাধারণ সম্পাদক এসএম এনামুল হক, উপজেলা সদস্য সচিব এস এম ইমদাদুল হক, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রি, উপজেলা কৃষক দলের সভাপতি মেছের আলী সানা, সাধারণ সম্পাদক আবুল কাশেম, মুক্তিযোদ্ধা রণজিৎ সরকার, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান পীযুষ কান্তি মন্ডল। বিএনপি নেতা এডভোকেট একরামুল হক বিশ্বাস। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আব্দুল মজিদ গোলদার, প্রণব কান্তি মন্ডল, প্রভাষক সুজিত কুমার মন্ডল, আব্দুল হাকিম সানা, আবুল বাশার বাচ্চু, স্বেচ্ছাসেবক দলের নেতা মোল্লা ইউনুস আলী, শামীম জোয়ার্দার, রাজিব নেওয়াজ, যুবদল নেতা ওবায়দুল্লাহ সরদার, প্রভাষক মনিরুজ্জামান, ফয়সাল রাশেদ সনি, কিশোর কুমার মন্ডল, শীবপদ মন্ডল, ইসরাফিল আহমেদ, সোহেল গাজী, অধীর কৃষ্ণ মন্ডল, ঠাকুর দাশ সরদার, সন্তোষ গাইন, তানভির প্রমুখ।
এর আগে তিনি সকাল সাড়ে ৮টায় গড়ইখালী ৩টি স্ট্যান্ডে ইজিবাইক শ্রমিকদের সাথে মতবিনিময় ও গড়ইখালী বাজারে গণসংযোগ করেন। সকাল ১১টায় তাবলীগ জামাত সাদপন্থীদের সাথে মতবিনিময় সভা করেন। সন্ধ্যা সাড়ে ৬টায় হরিঢালী সনাতনকাটি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন। রাতে পাইকগাছার শীলপাড়ায় সনাতন সম্প্রদায়ের উঠান বৈঠক করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button