স্থানীয় সংবাদ

ক্ষুধা-দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য: মঞ্জু

খুলনা-২ আসনে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু’র নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ

স্টাফ রিপোর্টার ঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, এবারের নির্বাচনে ভোটে আগ্রহ বেশী তরুণদের। তরুণরাতো জবলেস হয়ে গেছে। কাজ নেই, চাকরি নেই, লেখাপাড়ার ব্যবস্থা খুবই সীমিত। আমাদের নেতা তারেক রহমান তরুণদের জন্য নানা প্রশিক্ষণের নির্দেশনা দিয়েছেন। তাদের প্রশিক্ষণের মাধ্যমে মানবসম্পদে পরিণত করার উদ্যোগ নিয়েছেন। ফলে তরুণদের প্রত্যাশা এবারের নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ৮টায় রূপসা পাইকারি মৎস্য আড়ত এলাকা এবং সকাল ৯টায় নতুন বাজার, ১ ও ২ নম্বর কাস্টম ঘাট এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণকালে সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু আরও বলেন, জুলাই অভূত্থানের পরে এই নির্বাচনটি আমাদের জন্য অনেক গুরুত্বপুর্ণ, এমনকি জনগনের জন্য। দীর্ঘ ১৬ বছরের দু:শাসন শেষে আগামীদের বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে। গণতান্ত্রিক বাংলাদেশের যে যাত্রা শুরু হয়েছে, এখানে জনগন চায় বাংলাদেশ স্বনির্ভর দেশ হিসেবে আত্মপ্রকাশ করুক। ক্ষুধা-দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য। জনগন চায় তাদের চাহিদা অনুযায়ি উন্নয়ন হোক। বিএনপি সেই চাহিদা পুরণে প্রতিশ্রুতিবদ্ধ। আগামী বাংলাদেশের জন্য খুলনার মানুষের প্রত্যাশা বেশী। শিল্পবন্দর নগরী খুলনা শিল্পহীন, তার কারণ হচ্ছে, এখানে গ্যাস নেই, আর গ্যাস না থাকায় নতুন করে কোন কল-কারখানা গড়ে ওঠেনি। আমরা সে কারণে এই শহরটিকে শিল্প শহর, বানিজ্য শহর ও বানিজ্য বান্ধব শহরে পরিণত করতে চাই। তিনি ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে একটি মানবিক, শান্তিপূর্ণ ও উন্নত খুলনা গড়ে তোলার অঙ্গীকার করেন
গণসংযোগ ও লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন, জাফরউল্লাহ খান সাচ্চু, মাহবুব কায়সার, মাহবুব হাসান পিয়ারু, একরামুল হক হেলাল, ইউসুফ হারুন মজনু, এড. মাসুম রশিদ, আতিকুর রহমান তিতাস, শামসুজ্জামান চঞ্চল, মীর কবির হোসেন, তরিকুল্লাহ খান, সওগাতুল ইসলাম সগির, আলমগীর কবির, সাইমুন ইসলাম রাজ্জাক, নুরুল ইসলাম লিটন, আলম হাওলাদার, মোস্তফা কামাল, মেহেদী হাসান লিটন, খান মঈনুল ইসলাম মিঠু, জহিরুল ইসলাম জুয়েল, ফয়েজ উদ্দিন চুন্নু, মাহবুব হোসেন, জিয়াউর রহমান জিয়া, জাহান আলী, আব্দুর রব, এড. রফিকুল ইসলাম, রোকেয়া ফারুক, হাসিনা আকরাম, শামসুল আলম বাদল, নুরুল আলম দিপু, তরিকুল আলম, সেলিম বড় মিয়া, সাহারুজ্জামান মুকুল, সমির কুমার সাহা, হাফিজুর রহমান শেখ, মারুফ হোসেন, আসাদুর রহমান সানা, কালাম গাজী, এম এ হাসান, জাহাঙ্গীর মল্লিক, আব্দুল খালেক গাজী, ফজলুর রহমান, শহিদুল ইসলাম, মফিজুর রহমান, পারভেজ, ফারুক হোসেন, ওসমান গনি, আজমল সরদার, রফিক খান, ফরিদ বিশ^াস, আবুল হোসেন, আব্দুল আজিজ, শহিদুল ইসলাম বাবু, আমজাদ হোসেন রাজু, আলী হোসেন, দেলোয়ার তালুকদার, শফিকুল ইসলাম, শহিদুল ইসলাম ছোট, হারুন হেলাল, হাবিবুর রহমান, শাহাজাহান শেখ, শুকুর আলী সরদার, শাহজাহান, সিরাজ, হালিম শেখ, রানা, দিদারুল আলম, মোহর আলী মোড়ল, ওলিয়ার রহমান ওলি, মোস্তফা খান, আবুল কাশেম আবলিসহ বিএনপি থানা, ওয়ার্ড, অঙ্গদলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও সাধারন মানুষ উপস্থিত ছিলেন।
খুলনা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু বাদ আসর ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে খুলনা শিশু মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিএনপি নেতা নাসির উদ্দিন খানের সভাপতিত্বে এবং জামাল মোড়লের পরিচালনায় নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। বাদ মাগরিব পুর্ব বানিয়াখামার জনকল্যাণ টাওয়ারে বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য খুলনা সমিতির শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভা নির্মল কুমার রায়ের সভাপতিত্বে এবং শাহরিয়ার শামীম রাজার পরিচালনায় অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেএমএ জলিল। সন্ধ্যা ৭টায় ২৭ নম্বর ওয়ার্ডের মৌলভী পাড়া এলাকাবাসির আয়োজনে নির্বাচনী সমাবেশে অংশগ্রহণ করেন খুলনা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা,আমন্ত্রিত অতিথি ছিলেন এড. আকরাম হোসেন, বিশিষ্ঠ ব্যবসায়ী রেজাউল করিম ও এম এ বাসার।
এসকল কর্মসূচিতে উপস্থিত ছিলেন অধ্যাপক আরিফুজ্জামান অপু, মাহবুব হাসান পিয়ারু, কেএম হুমায়ুন কবির, হাসিবুল হক বাবলা, হাসান মেহেদী রিজভী, মহিবুল্লাহ শামীম, আব্দুল জব্বার, মেশকাত আলী, ইফতেকার আলী বাবু, আকবর হোসেন, নাসির উদ্দিন, ইকবাল কবির জিন্দেগী, জাহাঙ্গীর হোসেন, সৈয়দ বোরহান, রফিকুল ইসলাম বাবু, মফিজুল ইসলাম, আব্দুল আজিজ ডাবলু, হাফিজুর রহমান রাজু, সাব্বির হোসেন, সিরাজউদ্দিন সেন্টু, মেজবাউজ্জামান পাপ্পু, আসাদুজ্জামান বাদশা, মাজেদা খাতুন, মোল্লা আলী আহমেদ, আক্তার আহমেদ খসরু, এড. শহিদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান মিলন, তৌহিদুল ইসলাম বাবু, সাঈদ আলম, সেলিনা হাসান, শামসুর নাহার, ইসমতআরা কাকন, আলী আহসান সনি, আসাদুজ্জামান মুন্না প্রমুখ।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button