নির্বাচিত হলে হিন্দু-মুসলিম সকলের সম-অধিকার নিশ্চিত করা হবে

# দিঘলিয়ায় মাওলানা সাখাওয়াত হোসাইন #
দিঘলিয়া প্রতিনিধি ঃ খুলনা-৪ আসনে জামায়াতে ইসলামীর ১১ দলীয় জোটের “দেওয়াল ঘড়ির”প্রার্থী মাওলানা সাখাওয়াত হোসাইন বলেছেন, নির্বাচিত হলে হিন্দু-মুসলিম সকলের সম-অধিকার নিশ্চিত করা হবে। দুর্নীতি, চাঁদাবাজি, অন্যায়, অত্যাচার, জুলুম বন্ধের জন্য আগামী নির্বাচন হবে একটি পরিবর্তনের নির্বাচন। তিনি বলেন, বাংলাদেশ স্বাধীনের পর যারা ক্ষমতায় এসেছে তারা দেশের উন্নয়নে কাজ করার পরিবর্তে নিজেদের ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছে।
অন্তর্ভুক্তিমূলক দুর্নীতিমুক্ত উন্নয়ন ও বৈষম্যমূলক সকল ব্যবস্থা ভেঙে ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করতে চাই। খুলনা-৪ আসন রূপসা-তেরখাদা-দিঘলিয়ার এই অবহেলিত জনপদের নেতৃত্বে যারা এসেছে তারা কখনোই তাদের প্রতিশ্রুতি রক্ষা করেনি, বরং এই জনপদে চাঁদাবাজি, মাদক আর জুলুমের আখড়া গড়েছিলো।
আমি জনগনের কাছে ওয়াদা করতে চাই। আমি আপনাদের শাসক নই, সত্যিকার সেবক হতে চাই।
তিনি গতকাল দিঘলিয়া ও তেরখাদা উপজেলার মোকামপুর, মধুপুর ও গাজীরহাট ইউনিয়নের যৌথ উদ্যোগে উলামা সমাবেশে একথা বলেন। এছাড়া তিনি কোলাবাজার গণসংযোগ ও প্রচার মিছিল, পারহাজীগ্রাম উঠান বৈঠক (পুরুষ ও মহিলা), লস্কারপুরে উঠান বৈঠক, মোকামপুরে উঠান বৈঠক ও পথসভায় উপস্থিত ছিলেন।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা জেলা নায়েবে আমির মাওলানা কবিরুল ইসলাম, জামায়াতে ইসলামীর মুফতি মহিউদ্দীন, রূপসা উপজেলার ৩-বার এর ভাইস চেয়ারম্যান ও জেলা সেক্রেটারি মাওলানা আবদুল্লাহ জোবায়ের, মাওলানা আব্দুর রহমান, খেলাফত মজলিস তেরখাদা উপজেলার সভাপতি মাঃ আব্দুল কাদের, বাংলাদেশ খেলাফত মজলিস খুলনা মহানগর সাংগঠনিক সম্পাদক মুফতি মাহফুজুর রহমান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) খুলনা জেলার প্রধান সমন্বয়কারী মাহমুদুল হাসান (ফয়জুল্লাহ), বাংলাদেশ জামায়াতে ইসলামী রূপসা উপজেলা সেক্রেটারি হাবিবুল্লাহ ইমন, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন খুলনা জেলা সেক্রেটারি মোঃ নাজিম উদ্দীন, সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন রূপসা উপজেলা জসিম উদ্দীন, দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মুশফিকুর রহমান, মোঃ মিজানুর রহমান, মাওলানা আব্দুর রহিম, মাহমুদ, মাওলানা সাজ্জাদুল্লাহ রায়হানী, মাওলানা মুহিব্বুল্লাহ জিহাদী, এনসিপির ফাহাদ গাজী, শামিম হাওলাদার, সোহান শেখ, ইসরাফিল, প্রমুখ।
