স্থানীয় সংবাদ
খুলনায় কারিগরি শিক্ষার প্রসার লক্ষ্যে জব ফেয়ার অনুষ্ঠান

স্টাফ রিপোর্টারঃ কারিগরি শিক্ষার প্রসার ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট শনিবার নিজস্ব ক্যাম্পাসে জব ফেয়ার অনুষ্ঠানের আয়োজন করে। বেলুন ও পায়রা উড়িয়ে এবং ফিতা কেটে এ মেলার উদ্বেধন করা হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানে অধ্যক্ষ শেখ মুস্তাফিজুর রহমান। প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উপ সচিব (কারিগরি শাখা-২) সাজ্জাদ হোসেন, আব্দুল্লাহ কোম্পানীর উপ ব্যবস্থ্পাক মোঃ নাজমুল হাসান্। মেলায় বিভিন্ন কোম্পানীর প্রতিনিধিরা অংশ নেন। উৎসব মুখর পরিবেশে এ মেলা চলে। অনুষ্ঠানে বক্তারা বলেন, দক্ষ জনশক্তি খুবই সংকট রয়েছে দেশে। বেকারদের বড় একটি অংশ অদক্ষ। এ জন্য কর্মজীবনে দক্ষতার কোন বিকল্প নেই। দক্ষ চাহিদা দেশের সব জায়গায়।

