খালিশপুরের প্রভাতী স্কুল মাঠ জনসমুদ্রে পরিণত করতে হবে: শফিকুল আলম তুহিন

স্টাফ রিপোর্টার ঃ খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেছেন, আগামী ২ ফেব্রুয়ারি খালিশপুরের প্রভাতী স্কুল মাঠ জনসমুদ্রে পরিণত করতে হবে। খুলনা বিএনপির ঘাঁটিÑএটি আমাদের কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে। দীর্ঘ ২২ বছর পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের এটি প্রথম সমাবেশ, যা আসন্ন জাতীয় নির্বাচনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে এই সমাবেশ সফল করতে হবে।
শনিবার (৩১ জানুয়ারি) কেডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষ্যে খুলনা সদর, সোনাডাঙ্গা থানা বিএনপি ও মহানগর মহিলা দলের উদ্যোগে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শফিকুল আলম তুহিন বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে খুলনা সবসময় অগ্রণী ভূমিকা রেখেছে। এবারও খুলনার নেতাকর্মীদের ঐক্য ও শক্তি দেখানোর সময় এসেছে। তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন আরও বেগবান হবে। এই সমাবেশ শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি জনগণের অধিকার আদায়ের সংগ্রামের অংশ। তিনি আরও বলেন, প্রতিটি থানা, ওয়ার্ড ও ইউনিটকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। নারী নেত্রীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। শান্তিপূর্ণ, শৃঙ্খলাপূর্ণ ও ব্যাপক জনসম্পৃক্ততার মাধ্যমে সমাবেশকে সফল করে তুলতে হবে। তারেক রহমানের আগমন খুলনার রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। সমাবেশকে সফল করতে প্রচার কার্যক্রম জোরদার করা, নেতাকর্মীদের সমন্বয় এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় খুলনা সদর ও সোনাডাঙ্গা থানা বিএনপি এবং মহানগর মহিলা দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রস্তুতি সভা থেকে সমাবেশ সফল করতে সাংগঠনিক প্রস্তুতি, দায়িত্ব বণ্টন ও জনসম্পৃক্ততা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
খুলনা সদর থানা বিএনপি: বিকাল সাড়ে ৪ টায় সদর থানা বিএনপির প্রস্তুতি সভা কেএম হুমায়ুন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, মো. নাসির উদ্দিন, শেখ আবু সাইদ, এস এম নুরুল আলম দিপু, ইফতেখার হোসেন বাবু, শেখ মনিরুজ্জামান মনির, এ্যাড. মোল্লা মশিউর রহমান, মোঃ শফিকুল ইসলাম,মোঃ সালাউদ্দীন মোল্লা (বুলবুল), গাজী আফসার উদ্দীন প্রমূখ।
সোনাডাঙ্গা থানা বিএনপি: বিকাল সাড়ে ৫টায় বিকাল সোনাডাঙ্গা থানা বিএনপির প্রস্তুতি সভা হাফিজুর রহমান মনির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জাকির ইকবাল বাপ্পি, একরামুল কবীর মিল্টন, জামাল তালুকদার, মুসা খান, শেখ মোস্তফা কামাল, আজিজুর রহমান,শেখ আব্দুল আলীম, শেখ মনিরুজ্জামান মনির, শেখ হাবিবুর রহমান, মোঃ নজরুল ইসলাম, মোঃ মাহমুদ আলম মোড়ল প্রমূখ।
মহানগর মহিলা দল: সমাবেশ সফল করতে মহানগর মহিলা দলের প্রস্তুতি সভা সৈয়দা নার্গিস আলী সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, এড. হালিমা আক্তার খানম, মাজেদা খাতুন, নাসরিন হক শ্রাবনী, হাসনা হেনা, এড. জাহানারা পারভীন, রোকেয়া ফারুক, মুন্নী জামান, সুলতানা পারভীন রজনী, হোসনে আরা চাঁদনী, বিউটি আক্তার, ওয়াহিদা পারভিন রোমানা, রিনা মল্লিক, এড. কামরুন্নাহার হেনা, মুরশিদা, কাকলি খান প্রমূখ।

