স্থানীয় সংবাদ
খুলনা প্রেসক্লাবের ইফতার মাহফিল ২৩ ফেব্রুয়ারি

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা প্রেসক্লাবের ইফতার মাহফিল আগামী ২৩ ফেব্রুয়ারি (সোমবার) ক্লাবের ব্যাংকুয়েট হল ও লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হবে। আজ শনিবার খুলনা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ক্লাবের আহবায়ক এনামুল হক। সভা পরিচালনা করেন ক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল। সভায় উপস্থিত ছিলেন, নিবার্হী সদস্য শেখ দিদারুল আলম ও মো. মিজানুর রহমান মিলটন।

