স্থানীয় সংবাদ

একটি আলোকিত, মানবিক ও কল্যাণময় সমাজ গড়তে হলে শিক্ষকদের জন্য নিরাপদ, সহায়ক ও উন্নত কর্মপরিবেশ তৈরি করা এখন সময়ের দাবি : এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল

# কোচিং সেন্টারের পরিচালক ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় #

স্টাফ রিপোর্টার ঃ জামায়াত এদেশের শিক্ষাব্যবস্থা এবং ছাত্র-শিক্ষক সম্পর্ক উন্নতির জন্য বিরামহীনভাবে কাজ চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, মহানগরী সেক্রেটারি ও খুলনা-২ আসনের জামায়াত মনোনীত ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল। শিক্ষকদের বিভিন্ন দাবি ও মতামত মনোযোগ দিয়ে শোনেন এবং শিক্ষা খাতের উন্নয়ন ও সামাজিক অগ্রগতিতে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা বিষয়ে তাঁর দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। তিনি বলেন, ‘যে জাতি যত উন্নত সে জাতির শিক্ষা ব্যবস্থাও ততই সমৃদ্ধ। কিন্তু আমাদের দেশে নেতিবাচক রাজনীতি ও রাজনৈতিক অস্থিরতার কারণে স্বাধীনতার পর আমাদের শিক্ষার গুণগত তেমন কোনো পরিবর্তন হয়নি। অপরাজনীতির কারণে আমাদের দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো যোগ্য নাগরিক তৈরি করতে খুব একটা সাফল্যের দেখাতে পারেনি। তিনি বলেন, শিক্ষা একটি জাতির অগ্রযাত্রার প্রধান চালিকাশক্তি, আর এই শক্তির মূল ভিত্তি আমাদের শ্রদ্ধেয় শিক্ষকরা। তাই একটি আলোকিত, মানবিক ও কল্যাণময় সমাজ গড়তে হলে শিক্ষকদের জন্য নিরাপদ, সহায়ক ও উন্নত কর্মপরিবেশ তৈরি করা এখন সময়ের দাবি। শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে খুলনা সদর থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে খুলনা প্রেসক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে কোচিং সেন্টারের পরিচালক ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
খুলনা সদর থানা জামায়াতের আমীর এস এম হাফিজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুস সালামের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন মহানগরী সহকারী সেক্রেটারি সাবেক ছাত্রনেতা প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক শহিদুল ইসলাম, কর্মপরিষদ সদস্য মাওলানা শাহারুল ইসলাম ও তারবিয়াত সেক্রেটারি শেখ মো. অলিউল্লাহ। সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন খুলনা জিলা স্কুলের সাবেক প্রধান শিক্ষক মো. আমানাত আলী হাওলাদার, বাংলাদেশ ফ্রিল্যান্সার টিচার্স ওয়েলফেযার এসোসিয়েশন খুলনার উপদেষ্টা শ্যামল কুমার, সভাপতি নির্মল কুমার, সহ-সভাপতি নাজমুল হাসান রাজু, সাধারণ সম্পাদক শাহরিয়ার শামীম রাজা, সাংগঠনিক সম্পাদক আবু মুসা, ২৩ নং ওয়ার্ড জামায়াতের আমীর হুমায়ুন কবীর, সেক্রেটারি সাব্বির আহমেদ, হাফেজ মাওলানা ডা. সাইফুল্লাহ মানসুর প্রমুখ।
‎এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন বলেন, আমরা দুর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত, ন্যায়-ইনসাফের নতুন একটি বাংলাদেশ গড়তে চাই। সন্ত্রাস ও মাদকমুক্ত দেশ চাই; কিন্তু আমাদের দুর্ভাগ্য হলো দেশ স্বাধীন হয়েছে আজ প্রায় ৫৪ বছর। এই ৫৪ বছরে আমাদের কাছাকাছি সময়ে স্বাধীন হওয়া দেশগুলো সব পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আমরা সেই অর্থে দাঁড়াতে পারিনি। অন্য দেশগুলো পারছে, আমরা কেন পারছি না? না পারার অন্যতম কারণ হলো-দুর্নীতি ও সৎ, যোগ্য নেতৃত্বের অভাব। আমাদের দেশ থেকে এই দুর্নীতি যতদিন পর্যন্ত নির্মূল করা না যাবে ততদিন একটি উন্নত দেশ হিসেবে আমরা পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারব না। আমি নির্বাচিত হলে এই দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা চালাব ইনশাআল্লাহ।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button