স্থানীয় সংবাদ

সাংবাদিক নেতা নূরের পিতার সুস্থতা কামনা করেছে এমইউজে খুলনা ও বিএফইউজের নেতৃবৃন্দ

খবর বিজ্ঞপ্তি ঃ মেট্রোপলিটন সাংবাদিক ইউানিয়ন খুলনার সহ-সাধারণ সম্পাদক একুশে টেলিভিশনের খুলনা ব্যুরো প্রধান আশরাফুল ইসলাম নূরের পিতা টি এম আমিরুল ইসলাম (৬৭) হৃদরোগে আক্রান্ত হয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। পরে তাকে তাকে খুলনার একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে সাংবাদিক নেতা আশরাফুল ইসলাম নূরের পিতার সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন মেট্রোপলিটন সাংবাদিক ইউানিয়ন (এমইউজে) খুলনা ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন-এমইউজে খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলাম, সহ-সভাপতি মো. নূরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, কোষাধ্যক্ষ মো. রকিবুল ইসলাম মতি, নির্বাহী মো. এরশাদ আলী ও কে এম জিয়াউস সাদাত। অনুরূপ বিবৃতি দিয়েছন বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, সাবেক সহ-সভাপতি ড. মো. জাকির হোসেন, সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম ও এইচ এম আলাউদ্দিন।
বিবৃতিতে নেতৃবৃন্দ আশরাফুল ইসলাম নূরের পিতা টি এম আমিরুল ইসলামের আশু রোগমুক্তির জন্য দোয়া ও দীর্ঘায়ু কামনা করেছেন। এবং তার দ্রুত আরোগ্য কামনা করে সহকর্মীসহ সকলের কাছে দোয়া কামনা করছেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button