স্থানীয় সংবাদ

চাঁদাবাজ, জুলুম, দুর্নীতি, মাদক ও শোষনমুক্ত সমাজ গড়তে বদ্ধপরিকর

# দিঘলিয়ায় মাওলানা সাখাওয়াত হোসাইন #

দিঘলিয়া প্রতিনিধি ঃ খুলনা-৪ আসনে জামায়াতে ইসলামীর ১১ দলীয় জোটের দেওয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী মাওলানা সাখাওয়াত হোসাইন বলেছেন, এবারে নির্বাচন পরিবর্তনের নির্বাচন। এবারে নির্বাচনে জনগণ সৎ, যোগ্য, নিষ্ঠাবান, মানুষকে তাদের নেতা হিসাবে নির্বাচিত করতে চায়। এ জনপদের জনগণ সুখে- শান্তিতে সব ধর্মের মিল-বন্ধনে একসঙ্গে বসবাস করতে চায়। মাওলানা সাখাওয়াত হোসাইন বলেন, শুধু কথার ফুলঝুরি নয়। আমি আমার প্রিয় ভূমি রূপসা-তেরখাদা-দিঘলিয়ায় শান্তি ফেরাতে চাই। চাঁদাবাজ, জুলুম, দুর্নীতি, মাদক ও শোষনমুক্ত সমাজ গড়তে বদ্ধপরিকর। হযরত উমরের আদর্শকে ধারণ করে আমি আপনাদের সেবক হয়ে থাকতে চাই।
এ অঞ্চলের বড় একটি সমস্যা হলো নদী ভাঙ্গন। আমি আমার অঙ্গীকারে সর্বপ্রথম নদী ভাঙ্গন রোধে পরিকল্পিতভাবে টেকসই বাধ নির্মাণের প্রতিশ্রুতি দিতে চাই। তিনি প্রতিশ্রুতি বাস্তবায়নে দেওয়াল ঘড়ি প্রতীকে ভোট দেয়ার আহবান জানিয়েছেন।
তিনি গতকাল দিঘলিয়া উপজেলার বারাকপুর বাজার, কেবলঘাট বাজার, লাখোয়াটি বাজার, কামারগাতী পূর্ব সরকারী প্রাঃ বিদ্যালয় কেন্দ্রের (সাগরিয়ার খালকুলে) উঠান বৈঠক, রাধামাধবপুর গণসংযোগ ও উঠান উঠান বৈঠক, আজয়া বাজারে গণসংযোগ, নন্দনপ্রতাপ বাজারে গণসংযোগ ও উঠান বৈঠকে একথা বলেন।
এছাড়া তিনি বারাকপুর ইউনিয়ন অফিসে দায়ীত্বশীল সমাবেশ শেষে দেওয়াল ঘড়ির প্রচারে মিছিল করেন।
গণসংযোগ কালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা জেলা নায়েবে আমীর মাওলানা কবিরুল ইসলাম, খেলাফত মজলিস খুলনা জেলা সভাপতি মাওলানা এমদাদুল হক, খেলাফত মজলিস খুলনা মহানগর সভাপতি মাস্টার হারুনুর রশিদ, রূপসা উপজেলার তিন বারের ভাইস চেয়ারম্যান ও জেলা সেক্রেটারি মাওলানা আবদুল্লাহ যোবায়ের, খেলাফত মজলিস খুলনা মহানগর সেক্রেটারি এ্যাড: শহিদুল ইসলাম, দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল হাসান, খেলাফত মজলিস খুলনা মহানগর সাংগঠনিক সম্পাদক এইচ এম সাজ্জাদ হোসেন চঞ্চল, বাংলাদেশ খেলাফত মজলিস খুলনা মহানগর সাংগঠনিক সম্পাদক মুফতি মাহফুজুর রহমান, আকরাম হোসেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) খুলনা জেলার প্রধান সমন্বয়কারী মাহমুদুল হাসান (ফয়জুল্লাহ ), বাংলাদেশ জামায়াতে ইসলামী রূপসা উপজেলা সেক্রেটারি হাবিবুল্লাহ ইমন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা জেলা সেক্রেটারি নাজিম উদ্দীন, সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রূপসা উপজেলা জসিম উদ্দীন, উপজেলা সেক্রেটারি মাওলানা মুশফিকুর রহমান, দিঘলিয়া প্রধান সমন্বয়কারী (এনসিপি) আবুল হাসানাত সদস্য সচিব(এনসিপি) ইমরাণ, জামায়াতে ইসলামীর উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুর রহিম, উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি মাওলানা সাইফুল্লাহ মানসুর, সদর ইউনিয়ন আমির মাওলানা দেলোয়ার হোসেন আজাদী, সদর ইউনিয়ন সেক্রেটারি বদিউজ্জামান আজাদ, মাওলানা সাজ্জাদুল্লাহ রায়হানী, মাওলানা মুহিব্বুল্লাহ, যুব শক্তির শোয়েব মেহেদি, হাছান, রাজু, সাব্বির, রহিম, তুহিব্বুর, রোহান, ফাহিম, ইসরাফিল, হাঃ মেহরাব রহমান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button