স্থানীয় সংবাদ

শান্তি প্রতিষ্ঠায় আন্তঃপ্রজন্ম কথোপকথন অনুষ্ঠিত

তালা প্রতিনিধি
শান্তি প্রতিষ্ঠায় আন্তঃপ্রজন্ম কথোপকথন বিষয়ক এক সংলাপ সভা রোববার (১ ফেব্রুয়ারী দুপুরে তালার ত্রিশমাইলে অগ্রগতী সংস্থার প্রশিক্ষন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। নাগরিক প্রকল্পের আওতায় এ্যাম্বাসি অব সুইজারল্যান্ড, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ও মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) এর সহযোগিতায় যথাক্রমে আমরাই পারি, নকশি কাঁথা এবং উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার যৌথ আয়োজনে সংলাপ সভায় সভাপত্বি করেন, সাতক্ষীরার বিশিষ্ট নাগরীক নেতা অধ্যক্ষ আশেক-ই-এলাহী।
সংলাপে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অগ্রগতী সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর, সাতক্ষীরা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফতেমা জোহরা ও সহকারী পরিসংখ্যান অফিসার প্রশান্ত কুমার দাস। সংলাপে বিষয় ভিত্তিক সেশন পরিচালনা করেন, আমরাই পারি’র প্রজেক্ট কো-অর্ডিনেটর মারুফিয়া নূর এবং ক্যাপাসিটি বিল্ডিং অফিসার, নাজমুস সাকিব।
এসময় অন্যান্যের মধ্যে শ্যামনগরের নকশিকাথা পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী, বিডিআরএম’র সাতক্ষীরা জেলা সভাপতি দিলিপ কুমার দাস, সুন্দরবন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আফজাল হোসেন, শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জ্জী, সাংবাািদক আসাদুজ্জামান মধু, জুলফিকার রায়হান, অন্ত্যজ নেত্রী সোমা সরকার, স্বরসতী দাস, সাবিত্রী সরকার, জি. এম. ববাবর আলী, বেবী নাজনীন, সুফিয়া খাতুন, সমাজ কর্মী মনিশংকর হালদার ও উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার ফাইন্যান্স এন্ড অ্যাডমিন অফিসার মধুসূদন দাস প্রমুখ বক্তব্য রাখেন। কথোপকথনে- সাতক্ষীরা, শ্যামনগর এবং তালা উপজেলার সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক এবং কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button