স্থানীয় সংবাদ

গণভোট “হ্যা” পক্ষে খালিশপুরে সুজনের শোভাযাত্রায় বক্তারা নির্বাচনে হ্যাঁ জিতলে ন্যায় ও ইনসাফের রাষ্ট্র গঠিত হবে

খবর বিজ্ঞপ্তিঃ গণভোট “হ্যা” পক্ষে জনসচেতনা সৃষ্টির লক্ষে রবিবার বেলা ১১টায় খালিশপুর পিপলস গোল চত্বরে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। সুশাসনের জন্য নাগরিক সুজন খালিশপুর থানা কমিটি এ অনুষ্ঠানের আয়োজক। শোভাযাত্রাটি বিআইডিসি রোড হয়ে ৮নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারে গিয়ে আলোচনা সভার মাধ্যমে শেষ হয়। সভায় সভাপতিত্ব করেন সুজন খালিশপুর থানা কমিটির সম্পাদক খলিলুর রহমান সুমন, প্রধান অতিথি ছিলেন সুজন বিভাগীয় কমিটির সম্পাদক এড. কুদরত ই খুদা। অন্যান্যের মধ্যে অংশ নেন কেসিসি ২৬নং ওয়ার্ড দায়িত্বশীল কর্মকর্তা এসকেএম তাছাদুজ্জামান, ৮নং ওয়ার্ড কর্মকর্তা উজ্জল কুমার সাহা, ছায়াবৃক্ষের প্রধান মাহবুব আলম বাদশা, সুজন থানা কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক, সুজন ৭নং ওয়ার্ড কমিটির নেতা ইরাক আলী, কামরুল ইসলাম আলমগীর, কবি এজি রানা, থিংক ট্যাংক এর নেতা হুমাইরা নাজ হুমা, সুজন ১৫নং ওয়ার্ড কমিটির নেতা এড. আরিফা খাতুন, সামসুল আলম সুমন, কামরুল ইসলামসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ। সভায় বক্তারা বলেন, গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে দেশে ন্যায় ইনসাফের সমাজ গঠিত হবে। গণ ভোটে হ্যা জিতলে দলীয় প্রধান প্রধানমন্ত্রী হতে পারবেন না। রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য হবে। কেউ আর স্বৈরাচার হতে পারবে না। ক্ষমতা একজনের কাছে না থেকে তা বিকেন্দ্রীয় করণ হবে। এতে করে কেউ আর ফ্যাসিবাদ হয়ে উঠতে পারবে না। শোভাযাত্রা চলাকালিন গণভোট হ্যা-এর লিফলেট বিতরণ করা হয়। সভায় আগামী ৫ ফেব্রুয়ারী সুজনের শহিদ হাদিস পার্কে প্রার্থীর মুখোমুখি অনুষ্ঠানের দাওয়াত দেয়া হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button