স্থানীয় সংবাদ
কেসিসি পরিচালিত পেট্রোল পাম্পে জ্বালানী তেল নেই ১ সপ্তাহ

স্টাফ রিপোর্ট ঃ নগরীর পাওয়ার হাউজ মোড়ে অবস্থিত কেসিসি পেট্রোল পাম্পে তেল নেই আজ এক সপ্তাহ। প্রতিদিন শত শত গাড়ি, মোটরসাইকেল পাম্পে ঢুকে বের হয়ে যায় তেল না নিয়েই। এমনটা বলছেন ভুক্তভোগীরা। পাম্প থেকে জানানো হয়েছে তাদের ব্যয় বরাদ্দ না আসায় প্রায়ই জ্বালানী তেল বিহিন থাকে এই পাম্পটি। তাদের হিসাব মতে প্রতিদিন পাম্প থেকে ৪০-৫০ হাজার টাকা আয় হয় তা থেকে মাসে কর্মচারিদের বেতন ও অন্যান্য খরচ মিটিয়ে ভালই লাভ থাকে। অথচ ইদানীং ব্যয় বরাদ্দ আসতে দেরি হয় স্বাক্ষরের কারণে। নগরীতে এই পাম্পটি থেকে বিশুদ্ধ ও সঠিক পরিমাপের জ্বালানী তেল পাওয়া যায় বলে এখানের গ্রাহক সংখ্যা অন্যান্য পাম্পের তুলনায় অনেক বেশি। ইদানীং সপ্তাহব্যাপী তেল না থাকায় সাধারণ মানুষের মাঝে হতাশা ও ক্ষোভ বিরাজ করছে।



