স্থানীয় সংবাদ

টেকসই বেড়িবাঁধ ও পর্যটন কেন্দ্র নির্মাণের প্রতিশ্রুতি : মাওলানা আবুল কালাম আজাদ

# দক্ষিণ বেদকাশী ইউনিয়নে নির্বাচনী জনসভা #

কয়রা (খুলনা) প্রতিনিধি ঃ খুলনা জেলার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভায় প্র ধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ও খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের মনোনীত প্র ার্থী মাওলানা আবুল কালাম আজাদ বলেন, উপকূলীয় জনপদের স্থায়ী নিরাপত্তা ও টেকসই উন্নয়নের জন্য দক্ষিণ বেদকাশীসহ সংশ্লিষ্ট এলাকায় মজবুত ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে। পাশাপাশি পর্যটন কেন্দ্র গড়ে তোলা, লোনা পানির ঘের বন্ধ করা এবং প্র য়োজনীয় রাস্তাঘাট নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হবে।
তিনি বলেন, এসব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে এলাকার মানুষের জীবনমান উন্নত হবে এবং দক্ষিণ বেদকাশী ইউনিয়ন একটি নিরাপদ ও সমৃদ্ধ জনপদে পরিণত হবে। শনিবার (৩১ জানুয়ারি) সকালে দক্ষিণ বেদকাশী ইউনিয়নের সুন্দরবন সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসা মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।
দক্ষিণ বেদকাশী ইউনিয়নের ভারপ্র াপ্ত আমীর ডা. ইসাক খানের সভাপতিত্বে এবং ভারপ্র াপ্ত সেক্রেটারি মাওলানা মাহফুজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোস্তাফিজ রহমান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন খুলনা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি শেখ আবুল কালাম আজাদ, কয়রা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহ, সহকারী সেক্রেটারি মাওলানা সুজাউদ্দীন আহমেদ, উপজেলা কর্মপরিষদ সদস্য হাফেজ জাহাঙ্গীর আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কয়রা উপজেলা সভাপতি মোল্লা শাহাবুদ্দীন শিহাব, ইসলামী ছাত্রশিবির কয়রা দক্ষিণ থানার সভাপতি আসমাতুল্লাহ আল গালিব, সাথী শাখার সভাপতি মাজহারুল ইসলাম, এনসিপি খুলনা জেলা সদস্য অ্যাডভোকেট আবু বকর, কয়রা সদর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি হাফেজ জাহিদুল ইসলাম, উত্তর বেদকাশী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড মেম্বার সরদার আবু হাসান এবং সনাতন ধর্মাবলম্বী নেতা কিরণ চন্দ্র মন্ডল।
বক্তারা বলেন, পরিকল্পিত উন্নয়ন, ন্যায়ভিত্তিক শাসন ও জনবান্ধব প্র শাসনের মাধ্যমে দক্ষিণ বেদকাশী ইউনিয়নকে একটি নিরাপদ, বাসযোগ্য ও সমৃদ্ধ জনপদে রূপান্তর করা সম্ভব। জনসভা শেষে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ জনগণের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button