স্থানীয় সংবাদ

আড়ংঘাটায় পাউবোর বেড়ীবাঁধ নির্মাণের জমি জাল জালিয়াতির মাধ্যমে দখলের অভিযোগ

স্টাফ রিপোর্টারঃ ডুমুরিয়া উপজেলার আড়ংঘাটার শলুয়ায় পানি উন্নয়ন বোর্ডের রংপুর মৌজার ৫টি দাগের জমির মুদ্রিত রেকর্ড ও নকশা জাল জালিয়াতির মাধ্যমে পরিবর্তন করেছেন ভূমিদস্যু এস এম আমির হোসেন। গত ২০ মে’২৫ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফুল আলম এ ব্যাপারে তাকে ভূমি দস্যু আখ্যা দিয়ে পত্র দেন। এই সাথে পানি উন্নয়ন বোর্ড এ ব্যাপারে জোনাল সেটেলমেন্ট অফিসারকে আরো একটি পত্র দেন। ওই পত্রে উল্লেখ করা হয়, পানি উন্নয়ন বোর্ড বিভাগ-১, পাউবো খুলনা কর্তৃক রংপুর মৌজায় ১৭৮/৬৬-৬৭ নং এলএ কেসের মাধ্যমে ২৭নং পোল্ডার বেড়ীবাঁধ নির্মাণের জন্য ৪.৪৩ একর জমি অধিগ্রহণ করা হয়। চলমান জরিপে ২নং খতিয়ানে উক্ত অধিগ্রহণকৃত জমি পাউবোর নামে রেকর্ড করা হয়। উক্ত অধিগ্রহণ কৃত জমি দেয়ানার বাসিন্দা এসএম আমির হোসেন অসাধু পন্থা অবলম্বন করে ভিত্তিহীন কাগজপত্র সৃষ্টির মাধ্যমে নিজ নামে রেকর্ড করাসহ পাউবো তথা রাষ্ট্রীয় সম্পক্তি আতœসাতের চেষ্টা চালাচ্ছেন। ০৮/২০১০-২০৮ মোতাবেক প্রকাশিত প্রজ্ঞাপন আদেশে অধিগ্রহণকৃত জমির পূর্ব মালিক বরাবর আইনগতভাবে অবমুক্তির কোন সুযোগ নেই। ৫২নং রংপুর মৌজার তপশিল বর্ণিত ভূমি পানি উন্নয়ন রেকর্ডের জমি হিসেবে এসএ নকশা ভুক্ত। উক্ত ভূমি জাল জালিয়াতির আশ্রয় নিয়ে ভূমিদস্যু এসএম আমির হোসেন নকশা ও রেকর্ড করে নেন, যা সত্ত্ব ও দখলের ক্ষতির কারণ। এ ব্যাপারে ১৩২১/২৫ নং মামলা দায়ের করা হলেও পানি উন্নয়ন বোর্ড আসামীকে কোন ধরনের নোটিশ দেয়নি। জেনাল সেটেলমেন্ট অফিসার আলতাফ হোসেন বলেন, বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের। এ ব্যাপারে আমিরের ছেলে তাহাজ্জুদ বলেন, বিষয়টি আমি কিছু জানি না।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button