খুলনা ১ আসনে হাতপাখা প্রতীকের গনজোয়ার তৈরী হয়েছে – মাওঃ আবু সাঈদ

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা ১ (দাকোপ বটিয়াঘাটা) ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ্ব মাওলানা আবু সাঈদ বলেন খুলনা ১ (দাকোপ-বটিয়াঘাটা আসনে হাতপাখা প্রতীকের গনজোয়ার তৈরী হয়েছে সোমবার দাকোপ উপজেলার বাজুয়া ইউনিয়ন,এবং লাঊডোব ইউনিযন বানিয়াশান্তা ইউনিয়নে গণসংযোগ কালে এসব কথা বলেন অন্য দিকে বিকাল ৪টায় স্থানীয় নেতাকর্মীদের উদ্যোগে পানখালী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে হাতপাখার গণসংযোগ করেন। পৃথক পৃথক গণসংযোগেউপস্থিত ছিলেন দাকোপ উপজেলা সভাপতি আলহাজ্ব শফিকুল ইসলাম, বটিয়াঘাটা উপজেলা পুর্ব শাখা সভাপতি এইচ,এম জাহিদুল ইসলাম, বটিয়াঘাটা পশ্চিম শাখা সভাপতি হাফেজ কারীমুল ইসলাম, দাকেপ সেক্রেটারী শাকীল আহমদ রাসেল, বটিয়াঘাটা পুর্ব শাখা সেক্রেটারী ইসমাইল হোসেন, বটিয়াঘাটা পুর্ব শাখা সেক্রেটারী রহমত আলী হাফেজ ওসমান করিম, মামুনুর রশীদ, আঃ কাদের সানা, আঃ রহমান মোল্লা, মাওলানা আঃ রাজ্জাক, আলহাজ্ব আবু দাউদ, আলহাজ্ব জাহিদুল ইসলাম, আবু হোসেন, শামীম, ইদরিস আলী, আলম, শাহ জাহান, ইব্রাহীম খলিল, মো জামাল প্রমুখ।



