স্থানীয় সংবাদ

কৃষক সেজে বিএনপির জনসভায় সুমন লস্কর

স্টাফ রিপোর্টার ঃ খুলনায় বিএনপির জনসভায় যোগ দিতে ব্যতিক্রমী সাজে উপস্থিত হন সুমন লস্কর। বাগেরহাটের রামপাল উপজেলা থেকে তিনি একজন কৃষকের বেশ ধারণ করে বিএনপির সমাবেশে অংশ নেন। শরীরে কাদা-মাখা অবয়ব, হাতে কৃষি সরঞ্জাম আর মাথায় সবুজ-লাল রঙের দলীয় পতাকা। তার উপস্থিতি সৃষ্টি করে ব্যাপক কৌতুহল। সোমবার বেলা সোয়া ১১টায় মহানগরীর খালিশপুর প্রভাতী স্কুল মাঠে এ জনসভা শুরু হয়। সমাবেশে সভাপতিত্ব করছেন মহানগর বিএনপির সভাপতি এস এম শফিকুল আলম মনা এবং সঞ্চালনা করছেন সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন।
সমাবেশে বক্তব্য রাখেন খুলনা-৬ আসনের প্রার্থী মনিরুল হাসান বাপ্পি, সাতক্ষীরা-৩ আসনের কাজী আলাউদ্দিন, সাতক্ষীরা-২ আসনের আব্দুর রউফ, সাতক্ষীরা-৪ আসনের ড. মনিরুজ্জামান, বাগেরহাট-৩ আসনের ফরিদুল ইসলাম, বাগেরহাট-৪ আসনের সোমনাথ দে, বাগেরহাট-২ আসনের ব্যারিস্টার জাকির হোসেন প্রমুখ।
প্রত্যক্ষদর্শীরা জানান, সুমন লস্করের এই অভিনব উপস্থিতি ছিল কৃষক সমাজের দুর্দশা ও দাবি তুলে ধরার এক প্রতীকী প্রতিবাদ। তিনি জানান, বর্তমান সময়ে কৃষকরা নানাভাবে অবহেলিত ও বঞ্চিত। সেই বাস্তবতা তুলে ধরতেই তিনি কৃষকের প্রতীকী রূপে জনসভায় এসেছেন।
সমাবেশে অংশ নেওয়া নেতাকর্মীরা তার এই উদ্যোগকে সাধুবাদ জানান। অনেকেই তার সঙ্গে ছবি তোলেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তা ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শী মেহেদী হাসান বলেন, “এটি সাধারণ মানুষের আবেগের প্রতিফলন। সুমন আমাদের চোখে আঙুল দিয়ে বাস্তবতা দেখিয়ে দিয়েছেন।” সুমন লস্কর জানান, আমার বাড়ি রামপালে। আমি ব্যরিষ্টার জাকির ভাইয়ের সমর্থক। বিএনপি ক্ষমতায় আসলে আগামির সরকার হবে কৃষক বান্ধব সরকার। এটি-ই ফুটিয়ে তোলার চেষ্টা করছি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button