স্থানীয় সংবাদ

দুর্নীতি চাঁদাবাজ লুটেদের হাতে এ জনপদ জনগন ছেড়ে দিবে না

# জামায়াতের নির্বাচনী জনসভায় আব্দুল আলীম #

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি ঃ বাগেরহাটের মোরেলগঞ্জে নির্বাচনী জনসভায় বাগেরহাট-৪, মোরেলগঞ্জ-শরণখোলা আসনে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীম বলেছেন, দুর্নীতি, চাঁদাবাজ লুটেদের হাতে নেতৃত্ব জনগন দেখতে চায়না। তাদের কাছ থেকে সাধারণ মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। এ জনপদে আগামির নেতৃত্ব হবে ন্যায় ও ইনসাফ ভিত্তিক জনকল্যাণ মুখি রাষ্ট্র গঠনের। ১২ ফেব্রুয়ারি ঐক্যবদ্ধভাবে সকলে দাঁড়িপাল্লা প্রতিকে ভোট দিয়ে বিজয় করার আহবান জানান।
রবিবার বিকেল ৫টায় উপজেলার পুটিখালী ইউনিয়ন পরিষদ মাঠে ইউনিয়ন জামায়াত ইসলামীর আয়োজিত দাঁড়িপাল্লা প্রতিকের এ নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীম।
পুটিখালী ইউনিয়ন জামায়াত ইসলামীর সভাপতি মাওলানা মো. নজির আহমদ সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন বিশিষ্ট শিক্ষাবিদ জামায়াত নেতা অধ্যাপক শহিদুল ইসলাম, উপজেলা জামায়াত ইসলামীর আমির অধ্যাপক মাওলানা শাহাদাৎ হোসাইন, উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারী মাওলানা মাকসুদ আলী খান, শ্রমীক কল্যাণ ফেডারেশন উপজেলা সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান খান, পেশাজীবী বিভাগের মোরেলগঞ্জ উপজেলা সভাপতি অধ্যাপক মো. হাবিবুল্লাহ তালুকদার সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
জামায়াত ইসলামীর মনোনীত প্রাথী সভার প্রধান অতিথি অধ্যক্ষ আব্দুল আলীম আরও বলেন, মোরেলগঞ্জ-শরণখোলাকে উন্নয়নের জন্য পানগুছি নদীতে সেতু নির্মাণ, নদীর তীরবর্তী ১০টি ইউনিয়ন নিয়ে প্রস্তাবিত সেলিমাবাদ থানা, টেকশই ভেড়িবাঁধসহ এ জনপদে গ্রামীন অবকাঠামো উন্নয়নে সাধারণ মানুষের কল্যানে নতুন করে সাজানো হবে ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button