স্থানীয় সংবাদ

খুলনায় মাথাচাড়া দিয়ে উঠেছে প্রতারক চক্র!

# আসন্ন নির্বাচনকে সামনে রেখে প্রশাসনের ব্যস্ততাকে পুঁজি করে সক্রীয় হচ্ছে চক্রটি #
# দৌলতপুরে ওই চক্রের সদস্যরা হাতিয়ে নিয়েছে সিগারেটসহ অন্যান্য মালামাল #

স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনার রাজনৈতিক মাঠ এখন সরগরম, নির্বাচনী প্রচারণায় চরম ব্যস্ত সময় পার করছেন প্রার্থীসহ তাদের সমার্থক গোষ্ঠি। যে কারণে খুলনায় আসন্ন নির্বাচনকে ঘিরে রাজনৈতিক মাঠে যে কোনো আইন-শৃঙ্খলা বিরোধী কর্মকা- রুখতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অত্যন্ত তৎপর ও দায়িত্বশীল ভূমিকায় থাকার কারনে, সম্প্রতি সময়ে প্রশাসনের ব্যস্ততাকে পুঁজি করে একটি সক্রীয় প্রতারক চক্র মাথাচাড়া দিয়ে উঠেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই চক্রটি খুলনা নগরীর বিভিন্ন এলাকার দোকানগুলোতে গিয়ে প্রতারণা করে মালামাল নিয়ে পালিয়ে যাচ্ছে। তাদের খপ্পরে পড়ে চরম ক্ষতিগ্রস্থ হচ্ছেন অসহায় ব্যবসায়ীরা। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা ক্ষতি কাটিয়ে উঠতে প্রতারণায় জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার অনুরোধ জানিয়েছেন প্রশাসনের প্রতি। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারী) দুপুরে খুলনা নগরীর দৌলতপুর পুরাতন সাতক্ষীরা রোডস্থ কেডিএ কল্পতরু এলাকায় একটি মুদি দোকানে হানা দেয় প্রতারক চক্রের এক সদস্য। দোকানদার সচেতন ও বুদ্ধিমতি হওয়ার কারনে প্রতারণায় পড়ে ক্ষতির হাত থেকে বেঁচে যান। ওই দোকানের মালিক জানান, মঙ্গলবার দুপুর আড়াই টার দিকে অজ্ঞাত এক পুরুষ এসে বিদেশে সিগারেট পাঠাবে বলে বিভিন্ন কোম্পানীর সিগারেট ক্রয় করতে চান। আমাকে ৪ হাজার টাকা নগদ পরিশোধ এবং বাকি টাকা বন্ধু এসে দেবে বললে, আমি সরাসরি না বলে দেয়। অতঃপর তিনি চলে যান। পরে শুনতে পেলাম ঋষিপাড়া মোড় এলাকায় এক ব্যবসায়ী প্রতারণার শিকার হয়েছেন। দৌলতপুর ঋষিপাড়া মোড় এলাকার মুদি ও গ্যাস ব্যবসায়ী শাহ আলম জানান, আমার দোকানে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারী) সন্ধ্যার আগে অজ্ঞাত এক পুরুষ এসে ১০ কার্টুন বেনসন সিগারেট চায়, বিদেশে পাঠাবে বলে। আমি বলে দেয় আমার দোকানে এতো সিগারেট নাই। পাশে দোকানগুলো থেকে দিতে পারবেন, অতঃপর তিনি চলে যান। এবার একই এলাকার মের্সাস স্বপন স্টোর গিয়ে একই কায়দার সিগারেট যান প্রতারক। ওই দোকানে সিগারেট বিক্রি না করার কারনে প্রতারন ফিরে গেলে, দৃশ্যমান থেকে যায় ওই দোকানের সিসিটিভি ফুটেজে। অবশেষে প্রতারণা শিকার হন দৌলতপুর ঋষিপাড়া মোড় এলাকার রবিউল স্টোরের সত্বাধীকারি রবিউল ইসলাম। তিনি জানান, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারী) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এক অজ্ঞাত ব্যক্তি দোকানে আসে। ১০ কার্টুন বেনসন সিগারেটসহ অন্যান্য মালামালসহ র্বসাকুল্যে ৪৫ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। তিনি বলেন, ওই সিগারেট বিদেশে পাঠাবেন বলে র‌্যাপিং করতে বলে দুটি পেপার আমাকে দেয়। আমার ধারনা ওই পেপারে কোনো রাসায়নিক মেশানো ছিল। ওই সময়ে আমি হঠাৎ অমনোযোগী হয়ে পড়ি। স্বাভাবিক অবস্থায় ফিরে দেখি ওই প্রতারক আমার ৪৫ হাজার টাকার মালামাল নিয়ে পালিয়ে চলে গেছে। তখন পাশের সিসিটিভি ফুটেছে তাকে দেখতে পাই। আমি চরম ক্ষতির মধ্যে পড়ে গেলাম। ওই ঘটনায় আমি পরিবর্তীতে বুধবার (৪ ফেব্রুয়ারী) দুপুরে দৌলতপুর থানায় একটি লিখিত অভিযোগ করি। দ্রুত সময়ের মধ্যে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি। এবিষয়ে তদন্তকারী কর্মকর্তা ইসতিয়াক জানান, অভিযোগ হাতে পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। ঘটনায় সম্পৃক্তকারীর ছবি ও সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। কাজ করছি, আশা করি দ্রুত সময়ের মধ্যে অপরাধী শণাক্ত ও গ্রেপ্তারে সক্ষম হবো। এ বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম জানান, দৌলতপুর এলাকার কয়েকটি স্থানে প্রতারনা করে মালামাল নিয়ে যাওয়ার অভিযোগ শুনেছি। তদন্ত চলছে, ঘটনায় প্রকৃত জড়িতদের ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন করবো। বিষয়ে খুলনা মেট্রো পলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান (বিপিএস-সেবা) জানান, যে বিষয়ে অবগত করা হয়েছে, ব্যবস্থা গ্রহন করবো।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button