স্থানীয় সংবাদ

দৌলতপুরে নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে এডি অফিসের কর্মচারীদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার : জাতীয় বেতন কমিশন-২০২৫ কর্তৃক সুপারিশকৃত ৯ম পে স্কেল বাস্তবায়নের দাবিতে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় খুলনার দৌলতপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালকের কার্যালয়ে সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে অতিরিক্ত পরিচালকের কার্যালয় ও এটিআই’র কর্মকর্তা ও কর্মচারীগন। মানববন্ধনে সভাপতিত্ব করেন অতিরিক্ত পরিচালকের কার্যালয় পিপিএম রেজাউল করিম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পরিচালকের কার্যালয় প্রধান সহকারী নাঈমুজ্জামান,ব্যক্তিগত সহকারি অধ্যক্ষ সুমাইয়া আফরোজ,অতিরিক্ত পরিচালকের ব্যক্তিগত সহকারী খাদিজা খাতুন,এটিআই’র স্টোরকিপার এম এ মাহাতাব, অফিস সহকারী আলামিন,ব্যক্তিগত আনিসুজ্জামান,সুমা মল্লিক,রাখি সহ অতিরিক্ত পরিচালকের কার্যালয় সকল কর্মকর্তা কর্মচারী,দৌলতপুর এটিআই কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল রাষ্ট্র ও সমাজ থেকে বৈষম্য দূর করা। অথচ জাতীয় বেতন কমিশন কর্তৃক সুপারিশপ্রাপ্ত নবম পে স্কেল এখনো বাস্তবায়ন না হওয়ায় সেই বৈষম্যই বহাল রয়েছে। বক্তারা অভিযোগ করেন, সুপারিশের পর এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো প্রজ্ঞাপন জারি করা হয়নি। বক্তারা সরকারের প্রতি দাবি জানিয়ে বলেন, আসন্ন জাতীয় নির্বাচনের আগেই নবম পে স্কেল বাস্তবায়নের প্রজ্ঞাপন জারি করতে হবে।দ্রব্য মূল্যের দাম উর্ধ্বগতি। জীবনযাত্রার মানে সকল পর্যায়ে খরচ বৃদ্ধি পেয়েছে। কিন্তু আমাদের বেতন ভাতা না বাড়ায় পরিবার নিয়ে চলতে নাভিশ্বাস উঠে যাচ্ছে।তাই আমরা চাই অতি দ্রুত সময়ের মধ্যে প্রজ্ঞাপন জারি করতে হবে। অন্যথায় দাবি আদায়ে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button