স্থানীয় সংবাদ
২৭নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে নির্বাচনী প্রচার মিছিল ও লিফলেট বিতরণ

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা ২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য পদপ্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর পক্ষে সদর থানার আওতাধীন ২৭নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে নির্বাচনী প্রচার মিছিল ও লিফলেট বিতরণ করা হয়। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক আহমেদ মিশু, সদর থানা যুবদলের নির্বাচনী প্রচারণা কমিটির আহবায়ক খান রাজিব ও সদস্য সচিব মুজাহিদুল ইসলাম টনিসহ যুগ্ম আহবায়ক জিএম মনসুর, সাব্বির হোসেন তুষার, মাহমুদুল হাসান, আসাদুজ্জামান নয়ন, সদস্য সাইফুর্র রহমান সুমন। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিটের আহবায়ক, সদস্য সচিবসহ নেতৃবৃন্দ। মিছিলটি ২৭নং ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে প্রচার মিছিল ও লিফলেট বিতরণ করে।



