স্থানীয় সংবাদ
যশোরে জামায়াতের নারী কর্মীদের হেনস্তার অভিযোগ

যশোর ব্যুরো ঃ যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র নির্বাচনী ক্যাম্পেইনে অংশ নেওয়া নারী কর্মীদের হেনস্তার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে চাঁচড়া ইউনিয়নের ইসমাইল কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগ সূত্রে জানা যায়, নির্বাচনী প্রচারণাকালে জামায়াতে ইসলামীর নারী কর্মীরা ওই এলাকায় ভোটারদের সঙ্গে মতবিনিময় ও লিফলেট বিতরণ করছিলেন। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সহযোগী সংগঠন চাঁচড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য রয়েল (৩০) তাদের প্রচারণায় বাধা প্রদান করেন এবং কটুক্তিমূলক বক্তব্য দেন বলে অভিযোগ করা হয়েছে। অভিযুক্ত রয়েল চাঁচড়া গ্রামের বাসিন্দা এবং কোতোয়ালি থানাধীন এলাকার বলে জানা গেছে।



