দেওয়াল ঘড়ি মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে ১১ দলকে পরীক্ষা করুন : মাও : সাখাওয়াত হোসাইন

খুলনা-৪ আসন
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৪ আসনে ১১দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত ও খেলাফত মজলিস মনোনীত, দেওয়াল ঘড়ি প্রতীকের সংসদ সদস্য প্রার্থী, খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন তেরখাদা উপজেলায় ব্যাপক নির্বাচনী গণসংযোগ করেন।
গণসংযোগকালে তিঁনি আনন্দনগরে মহিলা সমাবেশ, তেরখাদা উপজেলায় মহিলা সমাবেশ ও গণসংযোগ, হাড়ি খালি মহিলা সমাবেশ ও গণসংযোগ, কুশলা লস্কর বাড়ি সমাবেশ ও গণমিছিল , ইখড়ি গরুর হাটে সমাবেশ ও প্রচার মিছিল, আজগড়ায় নির্বাচনী সমাবেশ ও প্রচার মিছিল অনুষ্ঠিত হয়।
গণসংযোগ, প্রচার মিছিল, মহিলা সমাবেশে মাওলানা সাখাওয়াত হোসাইন তার বক্তৃতায় বলেন, ৭১ দেশ স্বাধীন হওয়ার আগে মানুষ বৈষম্যের শিকার ছিলো, নির্যাতিত ছিলো, পাকিস্তানিরা আমাদের অধিকার বঞ্চিত করেছিলো তাই দেশের মানুষ একটা আশা আকাঙ্খা প্রত্যাশা নিয়ে সেদিন স্বাধীননতা যুদ্ধে ঝাপিয়ে পড়েছিল এবং দেশ স্বাধীন করেছিল। কিন্তু স্বাধীনতার ৫৪ বছর অতিক্রম হলেও জাতির নুন্যতম আকাঙ্খা অধিকার নিশ্চিত হয়নি পূরণ হয়নি।
এবারে সুযোগ এসেছে জনগন তাদের নিজেদের অধিকারকে বুঝে নিবে। মানুষ আজ সচেতন হয়েছে, তারা এবারের নির্বাচনে সৎ যোগ্য ও আদর্শবান ব্যক্তিকে ভোট দিয়ে সংসদে পাঠাবে।
মাওলানা সাখাওয়াত হোসাইন বলেন, কথা আর কাজে মিল রেখে আমি আমার জীবনের শেষদিন পর্যন্ত এলাকার সার্বিক উন্নয়ন,দেশ জাতি ও ইসলামের খেদমত করতে চাই। আমি জনগণের শাসক হবো না সেবক হয়ে অবহেলিত খুলনা -৪ আসনে কাজ করতে চাই।
মাওলানা সাখাওয়াত হোসাইন দেওয়াল ঘড়ি প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে কাজ করার সুযোগ দানের আহবান জানান।
গণসংযোগ কালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা জেলা নায়েবে আমীর মাওলানা কবিরুল ইসলাম,খেলাফত মজলিস খুলনা জেলা সভাপতি মাওলানা এমদাদুল হক, খেলাফত মজলিস খুলনা মহানগর সভাপতি এফ এম হারুনর রশীদ, রূপসা উপজেলার তিন বারের সফল ভাইস চেয়ারম্যান ও খেলাফত মজলিস জেলা সেক্রেটারি মাওলানা আবদুল্লাহ যোবায়ের, খুলনা মহানগর সাধারণ সম্পাদক এড.শহিদুল ইসলাম,জামায়াতে ইসলামীর জেলা শূরা সদস্য জনাব এনামুল হক, জামায়াতে ইসলামীর তেরখাদা সাধারণ সম্পাদক মোঃ নাহিদ, খেলাফত মজলিস খুলনা মহানগর সাংগঠনিক সম্পাদক এইচ এম সাজ্জাদ হোসেন চঞ্চল, বাংলাদেশ খেলাফত মজলিস খুলনা মহানগর সাংগঠনিক সম্পাদক মুফতি মাহফুজুর রহমান, আকরাম হোসেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) খুলনা জেলার প্রধান সমন্বয়কারী মাহমুদুল হাসান (ফয়জুল্লাহ), বাংলাদেশ জামায়াতে ইসলামী রুপসা উপজেলা সেক্রেটারি হাবিবুল্লাহ ইমন, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনে সেক্রেটারি নাজিম উদ্দীন, সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন রুপসা উপজেলা জসিম উদ্দীন, উপজেলা সেক্রেটারি মাওলানা মুশফিকুর রহমান, দিঘলিয়া প্রধান সমন্বয়কারী (এনসিপি) আবুল হাসানাত সদস্য সচিব (এনসিপি) ইমরান, জামায়াত উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুর রহিম, উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি মাওলানা সাইফুল্লাহ মানসুর, সদর ইউনিয়ন আমির মাওলানা দেলোয়ার হোসেন আজাদী, সদর ইউনিয়ন সেক্রেটারি বদিউজ্জামান আজাদ, মাওলানা সাজ্জাদুল্লাহ রায়হানী, মাওলানা মুহিব্বুল্লাহ, যুব শক্তির শোয়েব মেহেদি, হাছান, রাজু, সাব্বির, রহিম, তুহিব্বুর, রোহান, ফাহিম, ইসরাফিল, হাফেজ মেহরাব রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী, এনসিপি, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিসসহ ১১ দলের নেতৃবৃন্দ।



