ধানের শীষের বিজয় নিশ্চিত করতে আইনজীবী ফোরামের দিনভর গণসংযোগ

খুলনা-১ আসন
খবর বিজ্ঞপ্তি ঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-১ আসনে ধানের শীষের প্রার্থী আমীর এজাজ খানের বিজয় নিশ্চিত করতে দিনভর গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, খুলনা জেলা শাখার নেতৃবৃন্দ। বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত চালনা বাজার, চালনা হাসপাতাল মোড়, লঞ্চঘাট, আখবুসা বাজার, রেজিস্ট্রি অফিস মোড়, গরুর হাট ও ধান হাট, বৌমার গাছতলা, পানখালি খেয়াঘাট, বটিয়াঘাটা কাতিয়ানাংলা বাজার, বটিয়াঘাটা বাজার, বাসস্ট্যান্ড, সাচিবুনিয়া, চক্রাখালী বাজার, জিরোপয়েন্ট ও গল্লামারী বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় গণসংযোগ চালানো হয়। এ সময় ভোটারদের মাঝে ধানের শীষের প্রচারপত্র বিতরণ করা হয় এবং নির্বাচনী বার্তা পৌঁছে দেওয়া হয়। গণসংযোগকালে আইনজীবী নেতৃবৃন্দ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম খুলনা জেলার আহ্বায়ক অ্যাডভোকেট মাসুদ হোসেন রনি বলেন, “দেশ আজ একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে। দীর্ঘদিন ধরে জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত। ধানের শীষের প্রার্থী আমীর এজাজ খান একজন সৎ, যোগ্য ও জনবান্ধব মানুষ। তাকে বিজয়ী করতে পারলেই এই এলাকার উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠা সম্ভব হবে। ফোরামের সাবেক সদস্য সচিব অ্যাডভোকেট তৌহিদুর রহমান তুষার বলেন, “এই নির্বাচন কেবল একজন প্রার্থী নির্বাচনের লড়াই নয়, এটি গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম। মানুষ আর সাজানো নির্বাচন চায় না, তারা নিজের ভোট নিজে দিতে চায়। সেই প্রত্যাশা পূরণে ধানের শীষের কোনো বিকল্প নেই। খুলনা জেলা আইনজীবী সমিতির সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল হাসান রুবা বলেন, “আইনজীবীরা সবসময় ন্যায় ও অধিকারের পক্ষে থেকেছেন। আজও আমরা জনগণের ভোটাধিকার রক্ষায় মাঠে নেমেছি। খুলনা-১ আসনে ধানের শীষের বিজয়ের মধ্য দিয়েই সেই অধিকার প্রতিষ্ঠিত হবে। এ সময় আরও বক্তব্য দেন অ্যাডভোকেট শরিফুল ইসলাম জোয়াদ্দার খোকন, অ্যাডভোকেট মাহফুজুর রহমান মফিজ, অ্যাডভোকেট আব্দুস সাত্তার, অ্যাডভোকেট খালেদ হাসান জনি, অ্যাডভোকেট জাহিদুজ্জামান, অ্যাডভোকেট সাইফুর রহমান সুমন, অ্যাডভোকেট কামাল হাসান, অ্যাডভোকেট ফরহাদ আব্বাস, অ্যাডভোকেট শফিউল আলম তুতি, অ্যাডভোকেট মোস্তাকুজ্জামান মুক্তা, অ্যাডভোকেট মিজানুর রহমান বাবু, অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শামীম, অ্যাডভোকেট শাহজাহান ঠাকুর ও অ্যাডভোকেট মিল্টন মন্ডল। বক্তারা বলেন, ধানের শীষ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক। এই প্রতীকের বিজয়ের মাধ্যমেই মানুষের ভোটাধিকার, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠিত হবে। তারা ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। গণসংযোগকালে স্থানীয় ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। অনেকেই আইনজীবী নেতৃবৃন্দের কাছে ভোটাধিকার ফিরে পাওয়ার প্রত্যাশার কথা তুলে ধরেন এবং ধানের শীষে ভোট দেওয়ার আশ্বাস দেন।



