স্থানীয় সংবাদ

আচারন বিধি লংঘন বাগেরহাট-২ আসনের ইশা আন্দোলন প্রার্থী শেখ আতিয়ার কে আদালতের শোকজ

# ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ #

বাগেরহাট প্রতিনিধি ঃ নির্বাচনী বিধি অমান্য করে নির্বাচনী এলাকায় গাছে ফেষ্টুন টানিয়ে নিবাচনী প্রচারনা করায় বাগেরহাট ২ আসনের ইশলামী আন্দোলন দলীয় প্রার্থী শেখ আতিয়ার রহমান কে শোকজ করা হয়েছে। নির্বাচন বিধিমালা ২০২৫ এর আচারন লংঘন করার সুনির্দ্দিষ্ট অভিযোগ পেয়ে বাগেরহাট -২ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান বাগেরহাট যুগ্ম জেলা ও দায়রা জজ(১ম আদালত) আজমীরা ফেরদৌসি সোমবার এ শোকজ নোটিশ প্রদান করেন। ওই নোটিশে বলা হয়, ইশলামী আন্দোলনের প্রার্থী শেখ আতিয়ার রহমান তার প্রতিক হাত পাখার ফেষ্টুন নির্বাচনী এলাকার বিভিন্ন পয়েন্টে গাছে টানিয়ে নির্বাচনী প্রচারনা করছেন। যা নির্বাচনী বিধিমালা ২০২৫ এর ৭ (গ) ধারা লংঘন হয়েছে। এতে নির্বাচন বিধিমালা-২০২৫ এর ৭(গ) ধারা সুস্পষ্ট লংঘন এবং শাস্তিমুলক অপরাধ কমিটির কাছে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। এমতাবস্থায় শেখ আতিয়ার রহমানের বিরুদ্ধে নির্বাচন কমিশনের বরাবর আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য সুপারিশ করা কেন হবে না? এ বিষয়ে ওই প্রার্থীকে আগামী ৯ ফেব্রুয়ারী-২০২৬ বেলা সাড়ে ১২ টায় বাগেরহাট যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিজ্ঞ বিচারকের কার্য্যলয়ে স্ব-শরীরে হাজির হয়ে লিখিত বক্তব্য ও ব্যাখ্য দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে। এ নোটিশ বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জারি করতে নির্দেশ দেয়া হয়েছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button