স্থানীয় সংবাদ

দিঘলিয়ায় তাসিন শেখ নামক নবম শ্রেণির ছত্র নিখোঁজ থানায় জিডি

দিঘলিয়া প্রতিনিধি ঃ খুলনার দিঘলিয়া উপজেলায় স্কুলে যাওয়ার পথে তাসিন শেখ (১৫) নামক নবম শ্রেণির জনৈক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। নিখোঁজ তাসিন দিঘলিয়া উপজেলার সদর ইউনিয়নের দেয়াড়া ৪নং ওয়ার্ডের বাসিন্দা। তিনি শেখ আসাদের পুত্র এবং স্থানীয় এম এ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। গত ৩ ফেব্রুয়ারি সকালে স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। পারিবারিক সূত্রে জানা গেছে, নির্দিষ্ট সময়ে তাসিন স্কুল থেকে বাড়িতে না ফেরায় স্বজনরা দুশ্চিন্তায় পড়েন। তারপর থেকেই সম্ভাব্য সকল স্থানে ও আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ নিয়েও তার কোনো সন্ধান মেলেনি। ছেলের কোনো সন্ধান না পেয়ে তার পিতা শেখ আসাদ ৪ ফেব্রুয়ারি বুধবার দিঘলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর ২৩০, তারিখ ৪/০২/২০২৬ ইং।
নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান না পাওয়ায় বর্তমানে তার পরিবার ও স্বজনরা চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। কোনো স্বহৃদয় ব্যক্তি তাসিন শেখের সন্ধান পেয়ে থাকলে বা তার সম্পর্কে কোনো তথ্য জেনে থাকলে ০১৭২৪৬১০৬১৭ অথবা ০১৯৬৪৪৩৬১৬০ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানানো হয়েছে। নিখোঁজ শিক্ষার্থীকে দ্রুত উদ্ধারে পরিবারের পক্ষ থেকে পুলিশ ও প্রশাসনের পাশাপাশি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button