স্থানীয় সংবাদ
তেরখাদায় প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ

তেরখাদা প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে তেরখাদায় বৃহস্পতিবার সকালে ইখড়ি কাটেঙ্গা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় হল রুমে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম সারোয়ার রাব্বি। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আ খ ম জামসেদ আহমেদ, বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মাহবুবুর রহমান, এসি ল্যান্ড এসএম নুর নবী । প্রশিক্ষণে হাই স্কুল, ব্যাংকার, কলেজ শিক্ষকরা অংশ নেন। আয়োজনে উপজেলা নির্বাচন অফিস।



