স্থানীয় সংবাদ

কুয়েটে জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৬ পালিত

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ‘জ্ঞানেই মুক্তি, আগামীর ভিত্তি’ প্রতিপাদ্যে জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বিশ^বিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন লাইব্রেরীয়ান মোঃ আক্কাছ উদ্দিন পাঠান। আলোচনা সভা শেষে জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৬ এর শুভ উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী। উদ্বোধন শেষে প্রশাসনিক ভবনের সামনে থেকে র‌্যালি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষীণ শেষে সেন্ট্রাল লাইব্রেরীর সামনে এসে শেষ হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button