স্থানীয় সংবাদ

নারী সমাজকে পেছনে রেখে দেশকে পুনঃগঠন করা সম্ভব নয়: মঞ্জু

# খুলনা-২ আসনে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু’র নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ #

স্টাফ রিপোর্টার ঃ বাংলাদের মানুষ গত ১৬ বছর ধরে তাদের মনের অভিব্যক্তি প্রকাশ করতে পারেনি। কেউ যদি কথা বলার চেষ্টা করেছে, আমরা দেখেছি কিভাবে তাকে রাতের আধারে তুলে নেয়া হয়েছে, গুম করা হয়েছে, খুন করা হয়েছে উল্লেখ করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, দেশের জনসংখ্যা প্রায় বিশ কোটি, এই বিশ কোটির মধ্যে প্রায় দশ কোটি হচ্ছে এদেশের নারী সমাজ, জনসংখ্যার অর্ধেক হচ্ছে এদেশের নারী সমাজ। এই নারী সমাজকে আমরা পেছনে রেখে যতই পরিকল্পনা গ্রহণ করিনা কেন, যতই বড় বড় কথা আমরা বলিনা কেন, সম্ভব নয় দেশকে সামনে নিয়ে যাওয়া, কোন ভাবেই সম্ভব নয় দেশকে পুনঃগঠন করা। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকাল ১০টায় ২১ নম্বর ওয়ার্ডের খানজাহান আলী হকার্স মার্কেট এলাকায় নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরন করেন এবং সকাল ১১টায় শহীদ হাদিস পার্কে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর খুলনা জেলা কমিটির আয়োজনে খুলনা-২ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী নিয়ে মুখোমুখি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু। এসময় তিনি আরও বলেন, এই মূহুর্তে দেশকে পুন:গঠণের জন্য কোন দল থেকে থাকে সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। কাজেই আসুন ধানের শীষ ও বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযেিদ্ধর ডাক দিয়েছিলেন, দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশে সংসদীয় গণতন্ত্র চালু করেছিলেন। কাজেই এসব কাজ থেকে প্রমাণিত হয়, বিএনপি কাজ করে শুধুমাত্র জনগনের জন্য, বিএনপি কাজ করে শুধুমাত্র দেশকে পুন:গঠণের জন্য। তিনি শিল্পবন্দর নগরী খুলনাকে আবার শিল্পনগরী হিসেবে গড়ে তুলতে ধানের শীষের প্রার্থীকে ভোট দেয়ার আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন, আবু সাঈদ শেখ, শামীম খান, মনিরুল ইসলাম মাসুম, ওহেদুজ্জামান খসরু, আলমগীর ব্যাপারী, ইলিয়াস হোসেন, মো. আজম খান, রফিকুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, কামাল হোসেন, শাহাদাৎ হোসেন, মামুন হোসেন, ওহিদুল ইসলাম, মো. লিটন, গোপাল সাহা, আব্দুর রাজ্জাকসহ ওয়ার্ড নেতা ও বিভিন্ন ব্যবসায়ী সংগঠণের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আসর বাদ সোনাডাঙ্গা থানার ২১ নম্বর ওয়ার্ডের নূরনগর, বাংলাদেশ বেতার, বিশ^াসপাড়ায় নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরন কর্মসূচিতে অংশগ্রহণ করেন খুলনা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু। বাদ মাগরিব ১৭ নম্বর ওয়ার্ডের করিমনগর মোড়, সোনাডাঙ্গা আবাসিক এলাকা, নিউমার্কেট ও টেক্সটাইল মিল এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরন কর্মসূচিতে অংশগ্রহণ করেন তিনি। সন্ধ্যা ৭টায় রূপসা সন্ধ্যা বাজার হয়ে রূপসা মেইন রোড এলাকায় নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরন করেন খুলনা-২ আসনে ধানের শীষের প্রার্থী সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু। এসকল কর্মসূচিতে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, হাসানুর রশিদ মিরাজ, মাহবুব হাসান পিয়ারু, আনোয়ার হোসেন, সাদিকুর রহমান সবুজ, সরফরাজ হিরো, সাজ্জাদ আহসান পরাগ, শেখ জামিরুল ইসলাম জামিল, সালাউদ্দিন বুলবুল, মোস্তফা কামাল, মেহেদী হাসান সোহাগ, বাচ্চু মীর, সাইফুল বকসি, ইকবাল হোসেন, মিজানুজ্জামান তাজ, মুছা খান, শামীম আশরাফ, সাইফুল ইসলাম, হাসনা হেনা, নুরুল ইসলাম লিটন, আলম হাওলাদার, ফারুক বিশ^াস, জাহিদুল ইসলাম খোকন, গোলাম কিবরিয়া, হাবিব খান, সুলতান মাহমুদ সুমন, সমির সাহা, সাইফুর রহমান, নাসির উদ্দিন, আবু দাউদ, মুন্নি জামান, সেলিম বড় মিয়া, ফয়সাল খান, রাজিব খান রাজু, শরিফুল ইসলাম বাদল, নোমান বিশ^াস, মুন্সি হাবিবুর রহমান, নুর ইসলাম বাদল, মুরশিদা বেগম, খন্দকার সোহেল, রিনা মল্লিক, শাহনাজ, তাসলিমা খাতুন, নাজমুল ইসলাম, তরিকুল ইসলাম, আজমিন টুকু, সাহানা রহমান, বৃষ্টি আক্তার, মাহমুদা বেগম প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button