স্থানীয় সংবাদ

চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ গড়তে ১১ দলীয় জোট বদ্ধপরিকর -অধ্যাপক মাহফুজুর রহমান

# কুয়েট গেট সম্মুখে নির্বাচনী পথসভা #

স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য খুলনা মহানগরী আমীর ও খুলনা-৩ আসনের জামায়াত মনোনীত ১১ দলীয় ঐক্য সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন, দেশের জনগণ এখন প্রকৃত পরিবর্তন চায়। চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ গড়তে ১১ দলীয় জোট বদ্ধপরিকর। আমরা ক্ষমতার রাজনীতি নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করতে চাই। তিনি আরও বলেন, “জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে গেলে খুলনা-৩ আসনকে চাঁদামুক্ত ও বৈষম্যহীন এলাকা হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। পথসভা শেষে প্রার্থী ও নেতৃবৃন্দ বিভিন্ন সড়কে গণসংযোগ করেন এবং সাধারণ মানুষের কাছে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন। বৃহস্পতিবার বিকেলে নগরীর যোগিপোল ও ২ নং ওয়ার্ডের উদ্যোগে কুয়েট গেট সম্মুখে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
যোগিপোল ইউনিয়ন এর আমীর ইসমাঈল হোসেন পারভেজ এর সভাপতিত্বে ও হুমায়ুন কবির এর পরিচালনায় পথসভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের খুলনা মহানগরী সভাপতি আরাফাত হোসেন মিলন, দৌলতপুর থানা আমীর মাওলানা মুশাররফ আনসারী, ব্যবসায়ী থানা আমীর সিদ্দিকুর রহমান, বি এল কলেজের সাবেক ভিপি জাহাঙ্গীর কবির, ছাত্রশিবিরের সাবেক নেতা মনসুর আলম চৌধুরী, আজিজুর রহমান স্বপন, মাওলানা মহিউদ্দিন, ফুলবাড়িগেট বাজার কমিটির সহ-সভাপতি মাসুদ মোড়ল, খেলাফত মজলিসের দৌলতপুর থানা সভাপতি মানসুরুর রহমান, সেক্রেটারি আনিসুর রহমান, ফুলবাড়িগেট বাজার কমিটির সাধারণ সম্পাদক ডা. সৈয়দ গোলাম কিবরিয়া, রেজাউল কবির, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা ইদ্রিস আলী, বাজার বণিক সমিতির সহ-সভাপতি মাসুদ মোড়ল, ইউপি মেম্বার জি এম এনামুল, শামসুর রহমান, হুমায়ুন কবির, মাসুম বিল্লাহ, আবু সুফিয়ান, সাবেক থানা সভাপতি মাহফুজুর রহমান, নাহিদা সুলতানা পান্না, ফাতেমা আক্তার, ফিরোজা খানম শরিফুল ইসলাম অহিদ গাজী প্রমুখ।
অধ্যাপক মাহফুজুর রহমান আরও বলেন, দুর্নীতি, স্বজনপ্রীতি, হয়রানি ও চাঁদাবাজমুক্ত ন্যায় ও ইনসাফভিত্তিক বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেয়ার আহবান জানান। গত ৫৩ বছরও আপনাদের এলাকায় কোন ধরণের উন্নয়ন হয়নি। আপনারা একটা বারের জন্য হলেও দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলকে জনগণের সেবা করার সুযোগ দিন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button