অবহেলিত ও সুবিধা বঞ্চিত খুলনাবাসীকে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের লক্ষ্য- আরিফুর রহমান মিঠু

# দৌলতপুর শহীদ মিনার চত্বরে নির্বাচনী জনসভা #
স্টাফ রিপোর্টার ঃ অবহেলিত ও সুবিধাবঞ্চিত খুলনাবাসীকে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের লক্ষ্য, জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পেলে খুলনা-৩ নির্বাচনী এলাকায় মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। শহীদ এস এম এ রবের সুযোগ্য পুত্র খুলনা ৩ আসনের হরিণ মার্কার স্বতন্ত্র প্রার্থী এস এম আরিফুর রহমান মিঠু বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ) বিকেল চারটায় দৌলতপুর শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
এই নির্বাচনী সভায় খুলনা ৩ আসনের বিভিন্ন ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। উক্ত জনসভায় তিনি আরও বলেন, খুলনা-৩ আসনটি মূলত অবহেলিত শ্রমিক ও সাধারণ মানুষের এলাকা হিসেবে পরিচিত। এখানে মানসম্মত চিকিৎসা সেবার চরম সংকট রয়েছে। জরুরি প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য এই অঞ্চলের মানুষকে আজও ঢাকার ওপর নির্ভর করতে হয়। এই বঞ্চনার অবসান ঘটাতেই তিনি নির্বাচিত হওয়ার পর অগ্রাধিকার ভিত্তিতে সুযোগ-সুবিধা সম্বলিত কর্মসংস্থানের ব্যবস্থা পর্যায়ক্রমে কাজ করবেন, যেখানে সাধারণ মানুষ সকল আধুনিক চিকিৎসা সেবা পাবেন। তিনি আরো ব্যক্ত করেন যে, জনগণের রায় নিয়ে তিনি সংসদে যেতে পারলে এই অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে কোনো আপস করবেন না। নির্বাচনের জনসভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ জসিম খান। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রার্থীর সহধর্মিনী মিসেস মুক্তা রহমান, এসএম আশফাকুর রহমান রাজীব, প্রার্থীর একমাত্র কন্যা তানহা তাবাসসুম, মোঃ শহিদুল ইসলাম, মোহাম্মদ মনিরুল ইসলাম, শেখ রাসেল, মোহাম্মদ হিরো, মোহাম্মদ মিজান, মোহাম্মদ মাসুদ, মোহাম্মদ শামীম, মোহাম্মদ নয়ন, মোসাম্মদ স্বপ্না, মোসাম্মদ ডালিয়া, মোহাম্মদ সাকিব, মোহাম্মদ সাদিক, মোহাম্মদ সাব্বির, মোহাম্মদ রবি, মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ এরশাদ, মোহাম্মদ রনি, মোহাম্মদ নুর আলম, মোহাম্মদ সালাউদ্দিন, মোহাম্মদ রুবেল শেখ ও আরো অনেকে প্রমুখ।



