স্থানীয় সংবাদ
নিখোঁজ স্ত্রী পুত্রের সন্ধান চান খুলনার আশরাফ

স্টাফ রিপোর্টার : আসমা খাতুন রেখা (৩৩) ও শিশু পুত্র মোঃ আব্দুল্লাহ (৪) নিখোঁজ হয়েছেন। গত ১০ ডিসেম্বর তারা খুলনার লবণচরা থানাধীন ঠিকারাবাদ, পিপড়ামারী রোডের সবুজবাগ এলাকার নিজস্ব বাড়ি থেকে নিখোঁজ হন। ভিকটিমের স্বামী তার স্ত্রী ও পুত্রকে ফিরে পেতে সকল স্থানে খোঁজাখুঁজি অব্যাহত রেখেছেন এবং সংশ্লিষ্ট থানায় একটি নিখোঁজ ডায়রি করেছেন। সাথে তিনি প্রশাসন ও সমাজের পর উপকারী মানুষের প্রতি নিখোঁজ স্ত্রী ও পুত্রকে ফিরে পেতে সহায়তা কামনা করেছেন। তাদের কেউ সন্ধান জানলে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন পরিবারের পক্ষ থেকে। যোগাযোগ : ০১৯৯৯-৭৪৭৫৫৪, ০১৭২৯-৩৬৪৯৬০।



