আড়ংঘাটা ১নং ওয়ার্ডবাসীর উদ্যোগে বকুলের পক্ষে মিছিল

স্টাফ রিপোর্টার : খুলনা মহানগরীর আড়ংঘাটা ইউনিয়ন বিএনপির অন্তর্গত ১ নং ওয়ার্ডবাসীর উদ্যোগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা-৩ আসনে বিএনপি’র মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের পক্ষে প্রচারণার অংশ হিসেবে আড়ংঘাটা এলাকায় বিশাল মিছিল বের করে। মিছিলটি ১নং ওয়ার্ড বিএনপি’র কার্যালয় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গণির মিল এলাকায় এসে শেষ হয়। মিছিলে অংশগ্রহণ করেন ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি খুরশিদ আলম লেলিন, ওয়ার্ড মেম্বার রাজাউর রহমান প্রিন্স, সাইফুল ইসলাম লিটন, রবি শেখ, বীর মুক্তিযোদ্ধা সুনীল সর্দার, দীনেশ সরদার, মৃণাল সরদার, শাহরিয়ার রানা, নারায়ণ মিশ্র, অলিয়ার রহমান নিরাপদ মন্ডল, এস এম মাসুম রেজা, নুর ইসলাম শেখ, স্বপন চ্যাটার্জি, অশোক চ্যাটার্জী, মাসুদ রানা, মনিরুল ইসলাম, অজিত মন্ডল, রবিউল ইসলাম, রোজী খানম, দেবশ্রী মন্ডল, অর্পনা চ্যাটার্জি, পিন্টু সর্দারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।



