আড়ংঘাটা ৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বকুলের পক্ষে মিছিল

স্টাফ রিপোর্টার : খুলনা মহানগরীর আড়ংঘাটা ইউনিয়ন বিএনপির অন্তর্গত ৬ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা ৩ আসনে বিএনপি’র মনোনীত ধানের শেষের প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের পক্ষে প্রচারণার অংশ হিসেবে বিশাল মিছিল বের করে। ৬ নং ওয়ার্ড সভাপতি মোঃ রেজোয়ান শেখের সভাপতিত্বে ও মতিয়ার শেখের সঞ্চালনায় এবং বিএনপি নেতা মহিদুল ইসলামের নেতৃত্বে মিছিলটি ৬নং ওয়ার্ডের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে উপস্থিত ছিলেন ছিলেন শেখ ইউনুস আলী, ইলিয়াস শেখ, আব্দুল হান্নান মোড়ল, মানিক সরদার, হিমু শেখ, তারেক শেখ, সাজ্জাদুল ইসলাম রাতুল,জিয়া শেখ, ইবাদ আলি, কেরামত শেখ, সাহিদুল, লাভলু, বাচ্চু, নাদিরা বেগম, সালমা বেগম সরদার,শওকাত শেখ,রাকিব শেখ,সিয়াম শেখ, লোকমান, মুস্তাকিন শেখ, রবি শেখ, মবু শেখ, গোলাম মোস্তফা, মাসুদ শেখ, মোক্তার শেখ, মন্নান শেখ প্রমুখ।



