স্থানীয় সংবাদ

খুবিতে ‘রান ফর ফিউচার বাংলাদেশ’ কর্মসূচি অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (খুবিসাস) ও ইউএনডিপি বাংলাদেশ-এর যৌথ আয়োজনে ‘রান ফর ফিউচার বাংলাদেশ’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ৬ ফেব্রুয়ারি (শুক্রবার) সকাল ৭টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক শহিদ মীর মুগ্ধ তোরণ থেকে দৌড় কার্যক্রম শুরু হয়। দৌড়টি অধিকাংশ সড়ক প্রদক্ষিণ করে অদম্য বাংলা চত্বরে গিয়ে শেষ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তিনি বলেন, ‘রান ফর ফিউচার বাংলাদেশ’ একটি সচেতনতামূলক প্রতিযোগিতা। এই আয়োজন টেকসই ভবিষ্যৎ নির্মাণে আমাদের দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দেয় এবং সমাজের প্রতি তরুণ প্রজন্মের দায়িত্ববোধ জাগ্রত করে। এমন উদ্যোগ তরুণদের শারীরিক সুস্থতার পাশাপাশি ইতিবাচক চিন্তা ও সামাজিক সম্পৃক্ততা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ কর্মসূচিতে খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি আলকামা রমিন, সাধারণ সম্পাদক মোঃ মিরাজুল ইসলাম, সাবেক সভাপতি একরামুল হক ও সদস্যবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button