যমুনায় পুলিশি হামলার প্রতিবাদে খুলনায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি

স্টাফ রিপোর্টার ঃ যমুনায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জাবের সহ ইনকিলাব কর্মীদের উপর পুলিশি হামলার প্রতিবাদে নগরীর শিববাড়ির মোড়ে অবস্থান কর্মসূচি পালন করে ছাত্র জনতা। শুক্রবার বিকালে নগরীর শিবাড়ির মোড়ে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহিদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে আন্দোলনরত নেতাকর্মীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে অবস্থান করেছেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। সন্ধায় অবস্থানরত বিক্ষুদ্ধ ছাত্রজনতা মিছিল নিয়ে খানজাহান আলী রোডস্থ কেএমপির সদর কার্যালয়ের সামনে বিক্ষাভ করেন। এ সময় ‘নারায়ে তাকবির আল্লাহু আকবার, ‘হাদি তোমায় দেখা যায়, ইনকিলাবের পতাকায়’; ‘কে বলেরে হাদি নাই, হাদি সারা বাংলায়’; ‘এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি ঘরে ঘরে’; ‘তুমি কে আমি কে, হাদি হাদি’; ‘তুমি কে আমি কে, জাবির জাবির’; ‘বাংলাদেশের জনগণ, নেমে আসুন, নেমে পড়ুন’সহ নানা স্লোগান দিতে দেখা যায়। এর আগে বিকেল আনুমানিক ৫টার দিকে রাজধানীর রাজু ভাস্কর্য থেকে একটি মিছিল নিয়ে ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ও সমর্থকরা শাহবাগ মোড়ে অবস্থান নেন। মিছিলটি শাহবাগে পৌঁছানোর পর তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এসময় পুলিশ আন্দোলনকারীদের টিয়ার গ্যাস নিক্ষেপ করে এবং কয়েক রাউন্ড সাউন্ড গ্রেনেড ছোড়ে। আন্দোলনকারীদের দাবি, এ সময় পুলিশ ছররা গুলিও নিক্ষেপ করে। এই সংঘর্ষে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হন বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে। এ ছাড়া ডাকসুর নেত্রী ফাতেমা তাসনিম জুমা, জকসুর নেত্রী শান্তা আক্তার, রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারসহ অন্তত ৩০ জন আহত হন। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানানো হয়েছে। এসময় উপস্থিত ছিলেন ছাত্রনেতা তামিম হাসান লিয়ন, মিরাজ হোসেন ইসরাত সুলতানা লামিয়া, শাকিল, হুজাইফা, ফুয়াদ, শাহরিয়ার, জান্নাতুল, নুরুল করিম, গণ অধিকারের ফয়সাল, দিবা, স্মৃতি প্রমূখ



