স্থানীয় সংবাদ

দিঘলিয়ায় নৌবাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

দিঘলিয়া প্রতিনিধি ঃ দিঘলিয়া উপজেলার চাইল্ড হ্যাভেন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার (৫ই ফেব্রুয়ারি) বিদ্যালয়টির পাশের ফসলের মাঠে আয়োজিত এ পুরস্কার বিতরণী সভায় সভাপতিত্ব করেন দিঘলিয়া চাইল্ড হেভেন কিন্ডারগার্টেন স্কুলের অধ্যক্ষ নাদিয়া সুলতানা।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিঘলিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জাসেদ ফকির জুয়েল, দিঘলিয়া চাইল্ড হেভেন কিন্ডারগার্টেন স্কুলের সভাপতি মাওলানা মুজিবুর রহমান , বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউপি সদস্য ২নং ওয়ার্ড দিঘলিয়া ইউনিয়ন পরিষদ ও জাতীয় রেফারি বাংলাদেশ ফুটবল ফেডারেশন মোঃ নাজমুল ইসলাম, ইউপি সদস্য ৩নং ওয়ার্ড দিঘলিয়া ইউনিয়ন পরিষদের মোঃ হাবিবুর রহমান, প্রতিষ্ঠাতা সদস্য দিঘলিয়া চাইল্ড হেভেন কিন্ডারগার্টেন মোঃ আনিসুর রহমান, বিকালে পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষা অনুরাগী ও সমাজসেবক মোল্লা মাকসুদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ রিপন মোল্লা, আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষা অনুরাগী ও সমাজসেবক আব্দুল্লাহ আল মামুন রুবেল, প্রভাষক শহীদ আবুল কাশেম কলেজ বটিয়াঘাটার মোঃ মনিরুজ্জামান মিঠু, রতœা বিশ্বাস, দিঘলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ আব্দুল কাদের প্রমুখ।
ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটাই মূল বিষয় জানিয়ে বলেন, ‘সবাই জয়লাভ করতে পারবে না। একজন প্রথম হবে, একজন দ্বিতীয় হবে, আরেকজন তৃতীয় হবে। যারা অংশগ্রহণ করছে আমি সবাইকেই বিজয়ী মনে করি। কারণ তারা উৎসাহের সঙ্গে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করলো। যারা এই প্রতিযোগিতায় আজকে বিজয় লাভ করতে পারবে না তারা আরো চর্চা করবে যাতে ভবিষ্যতের প্রতিযোগিতায় তারা বিজয় অর্জন করতে পারে। দিঘলিয়া চাইল্ড হেভেন কিন্ডার গার্ডেনের প্রতিষ্ঠাতা হুমায়ূন আহমেদ সবার সাফল্য কামনা করেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button