স্থানীয় সংবাদ

আমি ডুমুরিয়া বাসীর ভাই হয়ে থাকতে চাই , আলি আসগার লবি

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : খুলনা -৫ (ডুমুরিয়া -ফুলতলা) আসনে ধানের শীষের প্রার্থী মোহাম্মদ আলী আসগার লবি বলেন -আমি আপনাদের ভাই। আপনারা আমার শেষ ঠিকানা। জীবনের শেষ প্রান্তে এসে আমি আমার জন্মস্থান নিয়ে কাজ করবো। এই কদিনে আমি দেখেছি ডুমুরিয়া ও ফুলতলার মানুষের দুঃখ দুর্দশা। এখানে প্রচুর মাছ ও কৃষি ফসল উৎপাদন হয়। কিন্তু কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পান না। আমি আরো দেখেছি এখানে রাস্তা আছে কিন্তু চলাচল করা যায় না। আছে জলাবদ্ধতার সমস্যা। বৃষ্টির পানি সরানোর জন্য সুব্যবস্থা নেই। আমি এসব নিয়ে কাজ করতে চাই। শনিবার বিকেলে শাহপুর বাজারস্থ বটমূল চত্ত্বরে অনুষ্ঠিত উত্তর ডুমুরিয়া চার ইউনিয়ন নিয়ে আয়োজিত নিবাচনী জনসভায় তিনি একথা বলেন। জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি এডভোকেট মোমরেজুল ইসলাম, নির্বাচন পরিচালনা কমিটির উপদেষ্টা মোল্লা আবুল কাশেম, বিশেষ অতিথি ডাঃ গাজী আব্দুল হক, জনসভায় প্রধান বক্তা ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ইবাদুল হক রুবায়েদ।রঘুনাথপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুর রব আকুঞ্জীর সভাপতিত্বে এবং সদস্য সচিব শাহেদুজ্জামান বাবুর পরিচালনায় জনসভায় বক্তব্য রাখেন মোল্লা মোশাররফ হোসেন মফিজ, গাজী তফসীর আহমেদ, শেখ সরোয়ার হোসেন, গাজী আব্দুল হালিম, চেয়ারম্যান বিএম জহুরুল হক, চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন, জি এম মনিরুজ্জামান সোহাগ, জি এম আলমগীর হোসেন, এফ এম গোলাম সরোয়ার, প্রভাষক মঞ্জুর রশিদ, মাহাবুব রহমান, এ্যাড মনিমুর রহমান নয়ন, মাস্টার আইয়ুব আহমেদ, মাস্টার সেলিম হালদার, আমিনুল মোড়ল, ফয়সাল চৌধুরী, আব্দুল কাদের।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button