গণভোটে “হ্যাঁ” পক্ষে লিপলেট পড়ে শোনান পিপলসগেট মসজিদের ঈমাম

স্টাফ রিপোর্টারঃ গণভোটের লিফলেট পড়লেন খালিশপুরের এক মসজিদের ইমাম। শুক্রবার জুম্মার নামাজের সময় তিনি এ লিফলেট পড়েন এবং ব্যাখা করে মুসল্লীদের বুঝিয়ে দেন। তিনি বলেন গণভোটে হ্যাঁ জিতলে দুর্নীতিবাজ ক্ষমতার অপব্যবহারকারী কমবে। সমাজে ক্ষমতার ভারসামন্য আসবে। কেউ আর ফ্যাসিবাদ হয়ে জম্মাতে পারবে না। তাই আসুন আমরা সবাই গণভোট হ্যাঁ তে দেই। গত ৩০ জানুয়ারী পিপলস মোড়ের মসজিদ বায়তুল আমান জামে মসজিদের ইমাম খুৎবা পাঠের আগে গণভোটের লিফলেট পড়তে গেলে ১০নং ওয়ার্ড আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও মসজিদ পরিচালনা কমিটির সদস্য আফিল উদ্দীন বাধা দেন। ঈমাম নাজমুস সাহাদাত ঝামেলা এড়াতে তিনি লিফলেট না পড়েই বসে পড়েন। নামাজ শেষে বিষয়টি নিয়ে মুসল্লীদের মাঝে ক্ষোভ দেখা দেয়। তখন ইমাম বলেন, আমাগী জুম্মায় এ লিফলেট পড়ে শোনানো হবে। সে কথা মত, গত জুম্মার নামাজের সময় গণভোটে হ্যাঁ-র পক্ষে লিফলেট পড়ে শোনান।



