স্থানীয় সংবাদ

মাদক বিরোধে রাকিব হত্যা দুই দিনেও মামলা হয়নি

স্টাফ রিপোর্টার ঃ খুলনায় মাদকসংক্রান্ত বিরোধের জেরে গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে রাকিব হোসেন (২২) নামে এক তরুণকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। লবণচরা থানার আশিবিঘা এলাকার একটি সেলুনের সামনে এ ঘটনা ঘটে। নিহত রাকিব ওই এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত ১০টার দিকে রাকিব আশিবিঘা এলাকার একটি সেলুনে বসে ছিলেন। এ সময় দুই ব্যক্তি সেলুনে ঢুকে তাকে টেনে রাস্তায় নিয়ে যান। এরপর খুব কাছ থেকে তার মাথায় পরপর দুটি গুলি করেন। রাকিব মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা হেঁটেই ঘটনাস্থল ত্যাগ করেন। পরে স্থানীয় লোকজন রাকিবকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খুলনা মহানগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, এলাকায় আধিপত্য বিস্তার ও মাদকসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকা- ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। তিনি আর জানান, রাকিবের বিরুদ্ধে মাদকসহ তিনটি মামলার তথ্য পাওয়া গেছে। হামলায় জড়িত কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তুহিন উজ জামান বলেন, মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি ও আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এখনো কোন মামলা করেনি নিহতর পরিবার।
ওসি আরও জানান, নিহত রাকিবের বিরুদ্ধে মাদকসহ দুটি মামলা রয়েছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button