খালিশপুরে ধানের শীষের পক্ষে মহানগর যুবদলের গণসংযোগ

খবর বিজ্ঞপ্তি ঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনা-৩ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুলের পক্ষে খালিশপুরের বিভিন্ন স্থানে খুলনা মহানগর যুবদলের নেতৃবৃন্দ গণসংযোগ করেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) বাদ মাগরিব নগরীর খালিশপুর লিবার্টি হল চত্বর থেকে গণসংযোগ শুরু হয়। খুলনা মহানগর যুবদলের আহ্বায়ক আব্দুল আজিজ সুমন-এর সভাপতিত্বে ও সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল-এর পরিচালনায় গণসংযোগ এবং লিফলেট বিতরণ কালে খুলনা মহানগর ও খালিশপুর-দৌলতপুর-খানজাহান আলী থানা যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। খালিশপুর বিআইডিসি রোড সংলগ্ন লিবার্টি হল চত্বর থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, ব্যবসা প্রতিষ্ঠান ও মার্কেটে গণসংযোগ এবং লিফলেট বিতরণ সহ সাধারণ মানুষের কাছে ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুলের পক্ষে ভোট প্রার্থনা করেন খুলনা মহানগর যুবদলের নেতৃবৃন্দ।



