স্থানীয় সংবাদ

মহেশ্বরপাশায় অবসরপ্রাপ্ত চাকুরীজীবিদের সোনালী অবসর আত্মপ্রকাশ

স্টাফ রিপোর্টার : দৌলতপুর মহেশ্বরপাশায় অবসরপ্রাপ্ত সরকারী ও স্বায়ত্বশাসিত চাকুরীজীবিদের সমন্বয়ে গঠিত হলো ”সোনালী অবসর”। মহেশ^রপাশা বাজারে সংগঠনের কার্য্যলয়ে শুক্রবার বিকালে অবসরপ্রাপ্ত সরকারী ও স্বায়ত্বশাসিত চাকুরীজীবি পরিষদের কার্যকরী কমিটি গঠন উপলক্ষে সাধারন সভা অনুষ্টিত হয়। সাধারণ সভায় সভাপতিত্ব করেন মোঃ আবুল বাশার। সভায় সকল সদস্যের সম্মতিক্রমে কমিটি গঠন করা হয়। কার্যনির্বাহী কমিটির সভাপতি মনোনীত হয় অগ্রাণী ব্যাংক’র অবসরপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান শেখ,সহ-সভাপতি মোঃ রুহুল আমিন, সাধারন সম্পাদক মোঃ রুস্তম আলী খোকন,যুগ্ম সাধারন সম্পাদক মোঃ গোলাম রসুল খান,সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিন,কোষাধ্যক্ষ মোঃ ইমরান হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মজিবুর রহমান,কার্য নির্বাহী সদস্যগন হলেন যথাক্রমে মোঃ হারুন অর রশিদ,মোঃ শাহিনুজ্জামান। ”সোনালী অবসর” পরিষদের আত্মপ্রকাশ অনুষ্টানে বক্তরা বলেন,ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য বৃদ্ধিঃ নিয়মিত সভা,মত বিনিময় সভা ও সামাজিক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে সদস্যদের মধ্যে পারস্পরিক বন্ধন সুদৃঢ় করা। নৈতিকতা ও মূল্যবোধ চর্চাঃ সৎ ও ন্যায়নিষ্ঠা ও মানবিক সমাজ গঠনে অবসরপ্রাপ্ত চাকুরীজীবিদের দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করা।এ সময় পরিষদের কার্যবলী ঘোষনা করা হয়।যথা ১) সংগঠনের সর্বোচ্চ নীতি নির্ধারনী পরিষদ হিসেবে দায়িত্ব পালন করা। ২) গঠনতন্ত্র প্রণয়ন,সংশোধন ও অনুমোদন প্রদান। ৩) কার্যনির্বাহী কমিটি গঠন,নির্বাচন ও প্রয়োজনে বাতিল/পুর্নগঠন করা। ৪) বার্ষিক কার্যক্রম পরিকল্পনা অনুমোদন করা। ৫) বার্ষিক আয়-ব্যায়ের হিসাব ও নিরীক্ষা প্রতিবেদন অনুমোদন। ৬) সভাপতি ও সাধারন সম্পাদকের কার্যক্রম মূল্যায়ন। ৭) সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে দিক নির্দেশনা প্রদান। ৮) সদস্য ফি, চাদা ও অনুদান সংক্রান্ত নীতিমালা অনুমোদন।৯) উপ-কমিটি গঠন বা বিলুপ্তি। ১০) বাস্তবায়িত প্রকল্পের অনুমোদন প্রদান। সদস্য হওয়ার যোগ্যতাঃ দৌলতপুর থানা এলাকার সীমানার অর্ন্তভূক্ত সরকারি ও স্বায়ত্বসাশিত অবসর কর্মকর্তা ও কর্মচারীগণ সম্পূর্ন অরাজনৈতিক মনোভাবপন্ন, সৎ-চরিত্রবান সুস্থ ব্যক্তি সংগঠনের নিয়ম-নীতি মেনে সদস্য হতে পারবেন। সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে। সংগঠনের উদ্দেশ্য ও আদর্শে বিশ্বাসী হতে হবে।”সোনালী অবসর”এর প্রধান কার্যালয় হবে মহেশ্বরপাশা বাজার। উদ্দেশ্যঃ অবসর জীবনে অনেকেই একাকীত্ব, মানষিক চাপ ও সামাজিক বিচ্ছিন্নতার শিকার থেকে সুষ্ঠুভাবে জীবন যাপন,যেখানে সামাজিক সম্মান ও সক্রিয়তা বজায় রাখা,শারীরিক ও মানষিক প্রশান্তি বজায় রাখা,আর্থিক নিরাপত্তা বজায় রাখা,পরিবার ও সমাজের জন্য ইতিবাচক ভুমিকা রাখা,পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি,মানবিক ও কল্যানমূলক কার্যক্রম পরিচালনা করাই আমাদের একাত্র উদ্দেশ্য।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button