স্থানীয় সংবাদ

দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হাতপাখায় ভোট দিন- মুফতী আমানুল্লাহ

খবর বিজ্ঞপ্তি ঃ ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত খুলনা ২ আসনের হাত পাখার প্রার্থী আলহাজ্ব মুফতী আমানুল্লাহ বলেছেন, বাংলাদেশের স্বাধীনতার বয়স ৫৪ বছর। যে আশা নিয়ে এদেশের মানুষ দেশ স্বাধীন করেছিলো, লক্ষ লক্ষ মানুষ জীবন দিল, পঙ্গু হলো। উদ্দেশ্য ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা। কিন্তু স্বাধীনতার পর যারা ক্ষমতায় এসেছে তাদের মাধ্যমে সে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। বরং একবার নয় ৫ বার চোরের দিক থেকে ফার্স্ট হয়েছে আমার সোনার বাংলাদেশ। আমার দেশের শ্রমিক, জেলে, তাতী, কামাড়, কুমাড়ের কষ্টার্জিত অর্থ ও প্রবাসীরা বিদেশ থেকে কষ্টার্জিত রেমিট্যান্স অর্জন করে দেশকে সমৃদ্ধ করেছে। কিন্তু যারাই ৫৪ বছর ধরে ক্ষমতায় এসেছে তারাই দেশের টাকা বিদেশে পাচার করেছে। সুতরাং এসব পুরনো বউ আবার নতুন ঘোমটা নিয়ে হাজির হয়েছে। কোনোভাবেই এসব ফাঁদে পা দেয়া যাবেনা। তাহলে আবার সেই পুরোনো অভ্যাসে তারা ফিরে যাবে। সুতরাং দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য ইসলামের পক্ষের মার্কা হাতপাখায় আস্থা রাখুন। হাতপাখার প্রার্থীকে বিজয়ী করুন। শনিবার (৭ ফেব্রুয়ারি’২৬) সকাল ১০ টা থেকে খুলনা সদর থানার ২৩নং ওয়ার্ডের ডাকবাংলা, খানজাহান আলী রোড, সিমেন্টি রোড, সাহেবের কবরখানা, ফুল মার্কেট, শান্তিধাম মোড়, ল কলেজ, সাউথ সেন্ট্রাল রোড, বিকে স্কুল, প্রেসক্লাব রোড, জলিল টাওয়ার মার্কেট সহ বিভিন্ন স্থানে খুলনা-২ আসনের হাতপাখার নির্বাচনী গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন । গণসংযোগে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও নগর সিনিয়র সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, সহ-সভাপতি আলহাজ্ব আবু তাহের, নগর সেক্রেটারী মুফতী ইমরান হোসাইন, জয়েন্ট সেক্রেটারী মাওঃ দ্বীন ইসলাম, আলহাজ্ব আব্দুস সালাম, আলহাজ্ব মোমিনুল ইসলাম, নগর সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, মোঃ ফেরদৌস গাজী, আব্দুল মান্নান, আলহাজ্ব নজরুল ইসলাম, গাজী মুরাদ, মোমিনুল ইসলাম নাসিব, আবরার, মাহদী হাসান মুন্না, হাবিবুল্লাহ মিসবাহ, উসমান নাদীম, আমিনুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, ইবাদত শিকারী, ওসমান গনী, ইয়াসিন, ইমরান, ফাহিমুর রহমান, উসামা আবরার প্রমূখ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button