স্থানীয় সংবাদ

খালিশপুর থানা সভাপতি বাবুর উদ্দ্যোগে ধানের শীষের পক্ষে গণসংযোগ

স্টাফ রিপোর্টার: খালিশপুর থানার বিএনপি’র সভাপতি এ্যাডভোকেট মোহাম্মাদ আলী বাবুর উদ্দ্যোগে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকাল চারটায় গোয়ালখালী ইউনিট বিএনপি’র কার্যালয়ের থেকে ৯ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় খুলনা তিন আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ¦ রকিবুল ইসলাম বকুলের পক্ষে বিশাল গণসংযোগ অনুষ্ঠিত হয়। এসময়ে সভাপতি এ্যাড, মোহাম্মাদ আলী বাবু বলেন, আলহাজ¦ রকিবুল ইসলাম বকুল তিনি একজন মানব দরদি মানুষ। তিনি করোনাকালীন সময়ে দেশের সংকটময় মূহুর্তে মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। শুধু তাইনা তিনি একজন ক্লিন ইমেজের একজন মানুষ। বারো তারিখে সকাল বেলা আপনার ভোট কেন্দ্রতে আসবেন মা-বোন আপনারা আপনাদের বিবোচনা আপনারা কারোর কথা শুনে বিভ্রান্ত হবেন না। আপনারা আমরা সবাই একটি মার্কায় ধানের শীষে ভোট দিব শহীদ জিয়ার আদর্শকে গড়তে ও বর্তমান বিএনপি’র চেয়ারম্যন তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর দেশ সবার আগে আমার বাংলাদেশ গড়ব। এছাড়া উক্ত গণসংযোগে উপস্থিত ছিলেন, খালিশপুর থানার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিশ^াস, ৯নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক কাজী নিরু, বিএনপি নেতা সোলিম করিম, সাবেক ছাত্রদলের নেতা দেলোয়ার হোসেন পিন্টু মোঃ মারুফ, আসাদুজ্জামান বিপ্লব,মাহবুবুর রহমান রাজিব, মো. আমিন উদ্দিন, খন্দকার বুলবুল,আব্দুর রহমান, দাউদার রহমান,হাবিবুর রহমান তোতা, মোঃ ইদ্রিস, মাসুদ, আবব্দুল হক ,সিদ্দিক হোসেন, মোঃ শামিম, মোস্তাকিম, কাজী আরাফাত মীম, রহিমসহ সর্বস্তরের নেতা কর্মি উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button