ধানের শীষে ভোট বিপ্লবের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা পাবে

পাইকগাছা হরিঢালী ও কপিলমুনি এলাকাবাসীর বিশাল নির্বাচনী জনসভায় মনিরুল হাসান বাপ্পী
আব্দুর রহমান, কপিলমুনি ঃ বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, বিএনপি আপামর জনগণের জন্য রাজনীতি করে, সাধারণ মানুষের কল্যাণের জন্য রাজনীতি করে। দেশকে সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলতে এবং আপনারা উন্নয়নের জন্য ধানের শীষে ভোট দিন। হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনদের উদ্দেশ্য করে বলেন, আপনাদের জীবনের নিরাপত্তা, ধর্মী পালনে নিরাপত্তা সহ ধর্ম বর্ণের মানুষের শতভাগ নিরাপত্তা দিতে বিএনপির প্রতিটি নেতাকর্মী প্রস্তুত। এই অঞ্চলে ধানের শীষে ভোট বিপ্লবের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা পাবে। নির্বাচনী জনসভায় খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পী একথা বলেন। ৭ ফেব্রুয়ারী (শনিবার) বিকেল সাড়ে ৪টায় পাইকগাছার হরিঢালী ও কপিলমুনি এলাকাবাসীর বিশাল নির্বাচনী জনসভা ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক শেখ আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে কপিলমুনি ধান্য চত্ত্বরে অনুষ্ঠিত হয়। তিনি বলেন, বিএনপি রাস্ট্র পরিচালনার দায়িত্ব পেলে প্রত্যেক পরিবার নিয়ম অনুযায়ী ফ্যামিলি কার্ড পাবে, যার মাধ্যমে একজন নাগরিক রাস্ট্রের সকল মৌলিক সেবাগ্রহণ করতে পারবেন। অথচ একটি দল এখন জান্নাতের টিকিট বিক্রি করছে; কিন্তু তারা নিজেরা জান্নাতে যাবে কিনা, তারও কোনো নিশ্চয়তা নেই। জনগণ এখন আর মিষ্টি কথায় ভুলবে না। যারা এই বাংলাদেশই চায়নি তারা দেশের মালিকানা চাচ্ছে। তারা নারীদের নিযে কুরুচিপূর্ন কথাবার্তা বলে মা-বোনদের সম্মানহানি করছে। ইসলাম ধর্মকে নিয়ে তারা ভ-ামি করছে। আশাবাদী তাদের সমগ্র দেশের মানুষ বয়কট করবে। সভায় বক্তব্য বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেন ডাবলু, জেলা বিএনপির সদস্য শেখ ইমদাদুল ইসলাম, শেখ সামসুল আলম পিন্টু। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, হরিঢালী বিএনপির সাবেক সভাপতি শেখ ইমামুল ইসলাম, যুবদলের আহবায়ক তৌহিদুজ্জামান মুকুল, কপিলমুনি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সন্তোষ, সরদার তোফাজ্জেল হোসেন, শেখ আব্দল গফুর, এ্যাড. এস্কেন্দার , আবু তালেব, উপজেলা ছাত্রদলের আহবায়ক সরোজিত ঘোষ দেবেন, সদস্য সচিব মোঃ সাদ্দাম গাজী প্রমুখ। জনসভায় হরিঢালী ও কপিলমুনি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল সহকারে দলটির নেতাকর্মীরা জনসভা স্থলে যোগদান করেন। মুহুর মুহুর স্লোগানে জনসভা স্থল পরিপূর্ন হয়ে মেইন রোড ছাপিয়ে যায়, যানজট নিরসনে নেতাকর্মী সর্মথকরা হিমসিম খেতে দেখা যায়।



