স্থানীয় সংবাদ

ধানের শীষের পক্ষে আইনজীবী ফোরাম খুলনার দিনভর গণসংযোগ

# খুলনা-৬ আসন (পাইকগাছা-কয়রা) #

খবর বিজ্ঞপ্তি ঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা-৬ আসনে ধানের শীষের প্রার্থী মনিরুল হাসান বাপ্পী-এর বিজয় নিশ্চিত করতে দিনভর গণসংযোগ ও ব্যাপক প্রচারপত্র বিতরণ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, খুলনা জেলা শাখা। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত আসনের বিভিন্ন এলাকায় ঘরে ঘরে ও দোকানে দোকানে গিয়ে ধানের শীষের পক্ষে প্রচারপত্র বিতরণ করেন আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ। এ সময় তারা সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশায় ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। গণসংযোগকালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম খুলনা জেলার আহ্বায়ক এডভোকেট মাসুদ হোসেন রনি বলেন, “দেশের মানুষ দীর্ঘদিন ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত। জনগণ এখন আর কোনো সাজানো নির্বাচন চায় নাÑচায় একটি গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন। মনিরুল হাসান বাপ্পী একজন পরীক্ষিত, সৎ ও জনবান্ধব নেতা। তার বিজয়ের মধ্য দিয়েই খুলনা-৬ আসনে মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে এবং প্রকৃত উন্নয়নের পথ উন্মুক্ত হবে।”ফোরামের সাবেক সদস্য সচিব এডভোকেট তৌহিদুর রহমান তুষার বলেন, “এই নির্বাচন কেবল ক্ষমতার হাতবদলের প্রশ্ন নয়Ñএটি জনগণের ভোটের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার লড়াই। মানুষ এখন নিজের ভোট নিজে দেওয়ার অধিকার ফিরে পেতে চায়। সেই গণতান্ত্রিক আকাক্সক্ষা বাস্তবায়নে ধানের শীষই একমাত্র ভরসার প্রতীক।” তিনি আরও বলেন, খুলনা-৬ আসনে ধানের শীষের বিজয়ের মাধ্যমেই গণতান্ত্রিক চর্চা পুনরুজ্জীবিত হবে এবং সাধারণ মানুষের কণ্ঠস্বর সংসদে পৌঁছাবে। এ সময় আরও উপস্থিত ছিলেন ও গণসংযোগে অংশ নেন এডভোকেট শরিফুল ইসলাম জোয়াদ্দার খোকন, এডভোকেট মাহফুজুর রহমান মফিজ, মোল্লা মোঃ মাসুম রশীদ, এম এম তৌহিদুজ্জামান, মঞ্জুর কাদের মিঠু, সোহেল, উজ্জ্বল, সুমন, আশিকুজ্জামান, এডভোকেট আব্দুস সাত্তার, এডভোকেট খালেদ হাসান জনি, এডভোকেট জাহিদুজ্জামান, এডভোকেট সাইফুর রহমান সুমন, এডভোকেট কামাল হাসান, এডভোকেট ফরহাদ আব্বাস, এডভোকেট শফিউল আলম তুতি, এডভোকেট মোস্তাকুজ্জামান মুক্তা, এডভোকেট মিজানুর রহমান বাবু, এডভোকেট মুজাহিদুল ইসলাম শামীম, এডভোকেট শাহজাহান ঠাকুর, এডভোকেট মিল্টন মন্ডল, এডভোকেট মশিউর রহমান নান্নু ও এডভোকেট মহাসিন চৌধুরীসহ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিপুলসংখ্যক নেতাকর্মী। গণসংযোগকালে ধানের শীষের পক্ষে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেনÑখুলনা-৬ আসনের জনগণ এবার ভোটের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারে ঐতিহাসিক ভূমিকা রাখবে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button