বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থী সেলিমের ডিজিটাল প্রচারনার গাড়ী ভাংচুর

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাট- ১, ২ ও ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সাবেক সভাপতি ও এমপি এম এ এইচ সেলিমের ডিজিটাল প্রচারণার একটি গাড়ী দ্ইু দফায় হামলা ভাংচুর করা হয়েছে। শনিবার বিকালে প্রথমে বাগেরহাট-২ আসনের কচুয়া উপজেলার ভাসা বাজার এলাকায়। পরে গাড়ীটি নিয়ে বাগেরহাট সদরে ফেরার পথে দ্বিতীয় দফায় একই উপজেলার বাঁধাল বাজারে হামলা করে বিএনপি দলীয় দুর্বৃত্তরা। এ বিষয়ে বাগেরহাট ১, ২ ও ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিম অভিযোগ করে বলেন, আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্ধি প্রার্থীর একদল দুবৃর্ত্ত প্রকাশ্য জনস্মুখে আবারও আমাদের প্রচারণার গাড়ী ভাংচুর করেছে। এর আগেও আমাদের নির্বাচনী অফিস ভাংচুর করেছে, যাত্রাপুরের অফিসে তালা দিয়েছে, নির্বাচনী প্রচারণায় বাঁধা দিয়েছে। বাগেরহাটের পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ করে কোনো প্রতিকার পাইনি। নির্বাচনী প্রচারনায় আমাদের কোন নিরাপত্তা দিতে পারছেনা এখানের আইন-শৃংখলা রক্ষাকারীরা। এরপরও সর্বস্তরের জনগণ আমার পক্ষে আছে বলে নির্বাচনে সক্রিয় রয়েছি। স্বতন্ত্র প্রার্থীও নিবচনি প্রচারনার ডিজিটাল গাড়ী ভাংচুরের বিষয়ে কচুয়া থানার ওসি মোঃ শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।



